বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৮:২৮ এএম
মাসুদ রানা বাউফল প্রতিনিধি : বাউফলের আব্দুল্লাহ আল সোহান হত্যা মামলার দুই আসামীকে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে RAB-10 গত ৩১ মার্চ ২০২৩ খ্রিঃ তারিখ র্যাব-১০ এর একটি আভিযানিক দল কুমিল্লা জেলার মেঘনা থানাধীন মোল্লাকন্দি এলাকায় একটি অভিযান পরিচালনা করে ।রাজধানীর যাত্রাবাড়ীর চাঞ্চল্যকর আব্দুল্লাহ আল সোহান হত্যা মামলার তদন্তেপ্রাপ্ত ০২ জন পলাতক আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম মোঃ সাজিদ হোসেন (২১), পিতা- তোজাম্মেল হোসেন, ও মোঃ সোহেল (২২), পিতা- জজ মিয়া । সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আব্দুল্লাহ আল সোহান প্রায় এক বছর আগে পটুয়াখালীর বাউফল পৌরসভার ২নং ওয়ার্ডের মাসুমা সিদ্দিকা দোলা নামের(২৪) এক তরুনীকে বিয়ে করেন। বিয়ের বিষয়টি উভয় পরিবারে গোপন ছিল। দোলা তার বাবা- মায়ের সাথে ঢাকা থাকতো। আর আবদুল্লাহ আল সোহানও ঢাকার খিলগাঁও সি ব্লক আনসার ক্যাম্পে পিছনে ভাড়া বাসায় তার মা ও বোন সহ থাকতো সোহানের গ্রামের বাড়িও বাউফল পৌর শহরের ২নং ওয়ার্ড। তার বাবা ইউনুস খান ওই ওয়ার্ডের পৌর কাউন্সিলর। ঘটনার দিন মঙ্গলবার (২৮ মার্চ) সোহান ঢাকার বাসা থেকে ইফতারীর আগে স্ত্রী দোলার সাথে দেখা করার জন্য ঢাকার গোলাপ বাগে যান। এসময় দোলার বাবা- মা বাসায় ছিলনা। ইফতারীর ৩০-৪০ মিনিট পর দোলার ভাড়াটে বাসার মালিক জামাল হোসেন সোহানের উপস্থিতি টের পেয়ে তাকে বাসা থেকে টেনে হেচরে মারতে মারতে নিচতলায় একটি রুমে নিয়ে যায়। দোলা এসময় বাড়ীর মালিকে জানান সোহান তার স্বামী। তাদের বিয়ের কাবিননামাসহ কোর্ট ম্যারেজের কাগজপত্র উপাস্থাপন করলে বাড়ীর মালিক তা অগ্রায্য করেন। মারধরের একপর্যায়ে সোহান অসুস্থ হয়ে পড়লে তাকে মুগদা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । সোহান এক ভাই এক বোনের মধ্যে বড়। তিনি পড়াশুনার জন্য কানাডা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন । এঘটনায় সোহানের বাবা ঢাকার যাত্রাবাড়ী থানায় ৬জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় বাড়ির মালিক জামাল হোসেনসহ ৬ জনকে গ্রেফতার করেছে।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত