বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১৩ এএম
মাসুদুর রহমান শেরপুর প্রতিনিধি। , ধনী-গরিব সবার জন্য রোজা পালন ফরজ। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সবাই উপোস থাকতে হয় পবিত্র রমজান মাসে। পরে ইফতারির সময় কারও ইফতারিতে বাহারি আয়োজন থাকে, কেউ ইফতার করেন একঢোক পানি গিলে। অথচ এটা কাম্য নয়। সামর্থ্যবানদের উচিত অসহায় গরিবদের পাশে দাঁড়ানো। সাধ্যমতো তাদের সহযোগিতা করা, ইফতার ও সেহরিতে ভালো কিছু খাওয়ার সুযোগ করে দেওয়া। সেই ধারণা থেকে এবার দুই শতাধিক পরিবারের জন্য এক সপ্তাহ ইফতার করতে পারবেন এমন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শেরপুরের ঝিনাইগাতীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করেছে 'ভয়েস অব ঝিনাইগাতী’ নামের এক স্বেচ্ছাসেবী সংগঠন। শনিবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার থানা রোড এলাকায় এসব উপহার সামগ্রী তুলে দেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. আশরাফুল কবির। এসব উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন যুব রেড ক্রিসেন্টের ঝিনাইগাতী উপজেলা শাখা। জানা যায়, আমেরিকার নিউজার্সিতে একটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানির প্রধান গবেষক ড. জাফর ইকবালের আর্থিক সহায়তায় উপজেলার দুই শতাধিক দরিদ্র পরিবারের মধ্যে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল ছোলা, ডাল, তেল, আলু, পেঁয়াজ, লবণ, মুড়ি, চিনি, খেজুর। এ প্যাকেজে যে খাদ্য সামগ্রী রয়েছে, তা পাঁচ সদস্যের একটি পরিবারের এক সপ্তাহ ইফতার করতে পারবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজক সংগঠন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভয়েস অব ঝিনাইগাতীর প্রতিষ্ঠাতা ও ইউপি সদস্য সাংবাদিক মো. জাহিদুল হক মনির। বিশেষ অতিথি ছিলেন থানার ওসি (তদন্ত) মো. আবুল কাশেম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. আব্দুস সামাদ। বার্তা প্রেরক মাসুদুর রহমান 01402249502,
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত