বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১৭ এএম
অনুপম পাল ( চট্টগ্রাম প্রতিনিধি ) ১ এপ্রিল রোজ শনিবার বাঁশখালী পৌরসভাস্থ শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম মিলনায়তনে বাগীশিক-বাঁশখালী আহবায়ক কমিটির সদস্য সচিব শিক্ষক শ্রী ঋত্বিক দাশ মহোদয়ের সঞ্চালনায় ও শিক্ষক শ্রী সুজন দেব মহোদয়ের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে উদ্বোধক, প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বাগীশিক-চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদের সিনিয়র সহ-সভাপতি শ্রী সজল দাশ, সাধারণ সম্পাদক শ্রী সুজন মজুমদার ও সহ-সভাপতি শ্রী শ্যামল বৈদ্য (সবুজ) মহোদয়। কিন্তু সকালবেলা বৈরি আবহাওয়ার কারণে অতিথিগণ সময়মত উপস্থিত হতে না পারায় বাগীশিক চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদের সহ-সাধারণ সম্পাদক ও বাঁশখালী উপজেলা সংসদের সাবেক সভাপতি শিক্ষক শ্রী শংকর প্রসাদ দাশ মহোদয়কে প্রধান অতিথি করে যথাসময়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক শ্রী সাগর সুশীল মহোদয়, শিক্ষক শ্রী পলাশ দেব, শিক্ষক শ্রী লক্ষণ কান্তি দাশ, শিক্ষক শ্রী সোমেন কান্তি সুশীল, শিক্ষক শ্রী অক্ষয় তালুকদার, শিক্ষক শ্রী বিপ্লব দেব, শিক্ষক মিন্টু কান্তি দে, শিক্ষিকা শ্রীমতী দিপ্তী দাশ, শিক্ষক শ্রী মিন্টু দাশ, শ্রী উৎপল ধর, শ্রী কৃষ্ণ দেব পাপন, শ্রী সুজন আচার্য্য, শিক্ষক শ্রী পল্লব দেব, শ্রী মিন্টু কান্তি দাশ, শিক্ষিকা শ্রীমতী সুস্মিতা দেব, শ্রী সজিব দে, শ্রী জয় প্রকাশ চৌধুরী, শ্রী শান্তনু সেন, শ্রী দিবস দাশ, শ্রী রাজীব দে ও আরো অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি শ্রী শংকর প্রসাদ দাশ তাঁর আলোচনায় বলেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি সারাদেশ ব্যাপী গীতার আদর্শে সনাতনী সমাজকে গীতার আলোয় আলোকিত করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। গীতার আদর্শ অন্তরে লালন করে সনাতনী সমাজকে ঐক্যবদ্ধ করতে পারলেই গীতার প্রকৃত আলোয় আলোকিত হবে সনাতনী সমাজ। আমাদেরকে ভেদাভেদ ভুলে গিয়ে সাম্যতা সৃষ্টি করতে হবে। যা সমগ্র বিশ্বে কল্যাণ বয়ে আনবে। উপস্থিত সকলের সম্মতিক্রমে বাগীশিক বাঁশখালী উপজেলা সংসদ এর ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলায় জমা প্রদানপূর্বক অনুমোদন নেওয়ার জন্য সুজন দেব, সাগর সুশীল, লক্ষ্মণ দাশ ও ঋত্বিক দাশকে দায়িত্ব দেওয়া হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদ কর্তৃক অনুমোদন নেওয়ার পর প্রকাশ করা হবে বাগীশিক বাঁশখালী উপজেলা সংসদ।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত