বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১০:০১ এএম
ফাহাদ ভ্রাম্যমাণ প্রতিনিধি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে গৃহহীনদের দেওয়া যশোর জেলার রামনগর ইউনিয়নের সতীঘাটা আশ্রায়ন প্রকল্পের ১ নং ব্যারাকের ২ নম্বর ঘরটির দলিলপত্রে মালিক শ্রী চন্ডি বিশ্বাস। কিন্তু শারীরিক অসুস্থতার জন্য অর্থনৈতিকভাবে দুর্বল শ্রী চন্ডী বিশ্বাসকে চিকিৎসার জন্য তাদের আত্মীয় স্বজন তাকে ভারতে চিকিৎসার জন্য নিয়ে যান।চিকিৎসা নিতে যাওয়ার আগে চন্ডী বিশ্বাস তার আশ্রায়ন প্রকল্পের ঘরটি তালাবদ্ধ করে যান। পরবর্তীতে সেই ঘরটি আশ্রায়ন প্রকল্পের সভাপতি যশোর সদর ১১ নং রামনগর ইউনিয়নের ০৫ নং ওয়ার্ড যুবলীগ এর সাধারণ
সম্পাদক, ও আশ্রয়ন প্রকল্পের সভাপতি বাপ্পি চক্রবর্তী সেই ঘরটি বেদখল করে তালা ভেঙ্গে তার বোন মুক্তা চক্রবর্তীকে উঠিয়ে দেন।পরবর্তীতে এই আশ্রায়ন প্রকল্পের ঘরটি ফেরত পেতে শ্রী চন্ডি বিশ্বাসের কন্যা শ্রী উর্মিলা বিশ্বাস ১০০ জনের গনসাক্ষর সম্বলিত আবেদন যশোর জেলা প্রশাসক মহোদয় তমিজুল ইসলাম খান এবং যশোর ৩ আসনের মাননীয় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ এর কাছে প্রেরন করেন।পরবর্তীতে তারা সেই আবেদনপত্রটি সুপারিশ করেন ৮ ফেব্রুয়ারী ২০২৩ এ। সেটি পরে ইউএনও মহোদয়ের কাছে প্রেরন করা হলে তিনি ঘর দেওয়ার আশ্বাস দেন।কিন্তু এই রিপোর্ট লেখা অব্দি কার্যত কোনো পদক্ষেপ ই ইউএনও মহোদয়কে নিতে দেখা যায় নাই।শ্রী উর্মিলা বিশ্বাস এর পিতার ঘরটি বেদখল হয়ে যাওয়ায় বাবার ঘরে জায়গা না পেয়ে রেললাইনে যে অস্থায়ী নিবাসে গড়ে তুলেছিলেন তাও উচ্ছেদ করায় বর্তমানে তাদের মাথা গোজার জায়গাটিও নেই।এই বিষয়ে বিস্তর তদন্তে দেখা যায় ঘরটি মালিকানা শ্রী চন্ডি বিশ্বাসের নামেই রয়েছে। এই বিষয়ে ওয়ার্ড যুবলীগ এর সেই নেতার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান ঘরটি তিনি যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাশ(১৭৬৬২) এর সহায়তায় তার বোনকে সেই ঘরে তুলে দিয়েছেন। দলিল শ্রী চন্ডী বিশ্বাসের নামে থাকার পরেও তার বোনকে সেই ঘরে তুলে দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি জানান,তার বোনটি অনাথ আর তার বোন আবেদন করেছিলেন ঘরের জন্য সেই আবেদনের প্রেক্ষিতে ইউএনও মহোদয় তার বোনকে সেই ঘরে তুলে দেন।পরবর্তীতে আশ্রায়ন প্রকল্পের একাধিক বাসিন্দার সাথে কথা বলে জানা যায় বাপ্পী চক্রবর্তীর সকল বক্তব্য মিথ্যা,ভিত্তিহীন এবং বানোয়াট।তার মা এখনও জীবিত রয়েছেন এবং আশ্রায়ন প্রকল্পে তাকে মাঝেমধ্যেই দেখা যায়।আর তার বোন মুক্তা চক্রবর্তী কোনো অসহায় কেউ না;ব্যাংকে তার নামে মোটা অংকের টাকা রয়েছে।আবার বাপ্পী চক্রবর্তী শ্রী চন্ডি বিশ্বাসকে ভারতীয় নাগরিক বলে আখ্যা দিয়েছেন অথচ শ্রী চন্ডি বিশ্বাস একজন বাংলাদেশি নাগরিক এবং মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্পের অনুদান প্রাপ্ত হয়েছেন,তার জাতীয় পরিচয় পত্র নম্বর-৪৪১৪৭৯২৩৭৪৭৯৩।এই বিষয়ে আরও তদন্তের পর বাপ্পী চক্রবর্তীর বিষয়ে আশ্রায়ন প্রকল্পের পুকুর দখল করে মাছ চাষ করে তা আত্মসাৎ এবং অস্ত্রের মুখে জিম্মি করে আশ্রায়ন প্রকল্পের নিরীহ মানুষকে হয়রানি করেন।সরজমিনে গেলে দেখা যায় আশ্রায়ন প্রকল্পের পাশে বাপ্পী চক্রবর্তী এর বোন মুক্তা চক্রবর্তী টিনশেড ঘরের পাশে একটি পাঁকা বাড়ি উঠিয়েছেন।এহেন বাসিন্দাদের মধ্যে প্রশ্ন জেগেছে,জমির দলিল না থাকার পরেও টাকার দাপটে কি সবই সম্ভব? আর আশ্রায়ন প্রকল্পে ঘরের সহায়তা চেয়ে উল্টো বেদখল করা ব্যক্তি হঠাৎ করে কিভাবে এতটা স্বাবলম্বী হলেন যে একটি পাঁকা বাড়ি করা শুরু করে দিয়েছেন?জনমনে এ নিয়ে ক্ষোভ আর আক্ষেপ উভয়ই বিদ্যমান।এ বিষয়ে ইউএনও অনুপ দাশের একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেন নি।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত