বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১০:০০ এএম
কালিয়া প্রতিনিধিঃ চৌধুরী জুয়েল রানা। নড়াইল,৩১/০৩/২০২৩ ইং। নড়াইলের নড়াগাতী থানার খাশিয়াল গ্রামে প্রবাসী তরিকুল ফকিরের বাড়ীতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। ৩০ মার্চ গভীর রাতে যে কোন সময় এ চুরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অজ্ঞাত চোরচক্র তালা ভেঙ্গে নগদ অর্থ, স্বর্ণালংকার, ল্যাবটপসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যায়। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী সুমি বেগম অজ্ঞাত চোরদের বিরুদ্ধে নড়াগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তরিকুল ফকির ওই গ্রামের মৃত নবীর ফকিরের ছেলে। অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ২৮ মার্চ সুমি বেগম ঘর তালা বদ্ধ করে বাবার বাড়ীতে বেড়াতে যান। ঘটনার দিন অজ্ঞাত চোরচক্র মধ্য রাতে দালান ঘরের লোহার গেইটের তালা ভেঙ্গে নগদ ৫০ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, ১ টি ল্যাবটপ, টেলিভিশন, ৪ টি ফ্যান ও রাইচ কুকারসহ বিভিন্ন মালামাল চুরি করে প্রায় প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি সাধন করে। এ ঘটনায় প্রশাসনকে মালামাল উদ্ধারসহ চোরচক্রকে আটক পূর্বক আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগী সুমি বেগম। নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত সাহা প্রবাসীর বাড়ীতে চুরির ঘটনায় অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত