বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১০:০১ এএম
মো.কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি (ঢাকা) ঢাকার দোহারে ব্রীজ নির্মাণে ঠিকাদারের বিরুদ্ধে এক নারীর বসতঘর ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার মাহমুদপুর ইউনিয়নের দেওভোগ এলাকায় এ ঘটনা ঘটে। সরজমিনে দেখা যায়, ঠিকাদার স্বপন বেপারী তার লোকজন দিয়ে স্থানীয় মৃত শেখ মোতালেব মাদবর স্ত্রী রওশনারা বেগমের বাড়িরর রান্নাঘরসহ বসত ঘর ভেঙ্গে ফেলেন ব্রীজের এপ্রোচ সড়ক নেয়ার জন্য। ব্রীজের ঢালটি সড়কের দিকে না গিয়ে রওশনারা বেগমের বাড়ির দিকে যাওয়াতে এই সমস্যার সৃষ্টি হয়েছে। রওশনারা বেগম ও তার ছেলের স্ত্রী লাভলী বেগম অভিযোগ করে বলেন, আমাদের কোন ধরনের লিখিত নোটিশ না দিয়েই হঠাৎ করে বৃহস্পতিবার সকালে আমরা ঘুমে থাকা অবস্থায় ঠিকাদার স্বপন বেপারী লোকজন এনে আমাদের একটি থাকার ঘর ও রান্না ঘর ভেঙ্গে দেয়। আমরা ব্রীজের বিপক্ষে নই, কিন্তু রাস্তার মাথা একদিকে আর ব্রীজের মাথা আরেকদিকে দিয়ে ইচ্ছে করে আমাদের বাড়ির উপর দিয়ে নেয়া হয়েছে। বাড়ির সবাই রোজা রেখেছে, রান্না করে তাদের ইফতার খাওয়াতে পারবো না। তারা আরো বলেন, যদি আমাদের বাড়ি ঘর নিয়েই যায় তাহলে আমাদের অন্য স্থানে বাড়ি ঘর নির্মাণ বা ক্ষতি পূরন দিয়ে ব্রীজের সড়ক নির্মাণ করুক। তারা কোনটাই করছে না। পেশি ক্ষমতা দেখিয়ে আমাদের উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে। ক্ষতিপূরণ চাইলে ঠিকাদার স্বপন আমাদের চাঁদাবাজ বলে গালিগালাজ করে। আমাদের বিভিন্ন ভাবে হুমকি দিয়ে যাচ্ছে। আমরা এর সঠিক বিচার চাই। আল্লাহ তাদের ভালো করবে না, যারা আমাদের ক্ষতি করছে। এ বিষয়ে ঠিকাদার স্বপন বেপারীর কাছে জানতে চাইলে তিনি রাগান্বিত হয়ে প্রতিবেদকের সাথে খারাপ ব্যবহার করেন। স্থানীয়রা মনে করছেন ব্রীজ নির্মানের পূর্বে পরিকল্পনার ঘাটতি ছিলো। পরিকল্পনা বা ব্রীজের মেজারম্যান্ট যদি সঠিক থাকতো তা হলে ব্রীজ এভাবে এতো বাকা ভাবে নির্মিত হতো না। এবিষয়ে উপজেলা প্রকোৌশলী হানিফ মুর্শেদী জানান, বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত