শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫৯ এএম
৩৬ বছরের পরম আরাধ্য নিজের করে নিলেন লিওনেল মেসি। শিরোপাখরা কাটিয়ে যে অনন্য রেকর্ড গড়লেন আর্জেন্টাইন সুপারস্টার সে আনন্দ, সে উল্লাস শুধু কি মুরুভূমির বুকেই উত্তাপ ছড়াচ্ছে!
কাতার থেকে বুয়েন্স আইরেসের দূরত্বটা ১৩ হাজার ৮০৯ কিলোমিটার। দূরত্বটা বাধা হয়নি আর্জেন্টাইনদের কাছে। লুসাইলে মেসিদের গগনবিদারী চিৎকার পৌঁছে
গেছে বুয়েন্স আইরেসের আকাশে বাতাসে। আনন্দের ক্ষণ উপভোগে বুয়েন্স আইরেস এখন উৎসবের নগরী।
ম্যারাডোনার পর নিজ দেশের হয়ে শিরোপার তৃষ্ণা মেটানো আর্জেন্টাইন দলের বিজয় উল্লাসে মেতে উঠেছেন আর্জেন্টিনার ভক্ত ও সমর্থকরা। আকাশি নিলদের পতাকা, গায়ে জার্সি, মাথায় টুপিসহ আরও কত আয়োজন মেসিদের জন্য। জনসমুদ্রে পরিণত হয়েছে বুয়েন্স আইরেসের পথঘাট সব।
আরও পড়ুন: টিএসসিতে বাঁধভাঙা উল্লাস, ছিলেন আর্জেন্টাইন সাংবাদিকরাও
এক আর্জেন্টাইন বলেন, ‘আমি আমার আবেগ ধরে রাখতে পারছি না। মেসিদের এমন জয়ে আমি খুবই গর্বিত। একজন মেসি আমাদের দেশের এত বড় অর্জনের কান্ডারি। ৩৬ বছর পর এমন আনন্দ উদ্যাপনের মুহূর্ত পেয়ে আমরা খুবই খুশি।’
আরেকজন বলেন, ‘আমি খুবই খুশি। এমন হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর আর্জেন্টিনা বিশ্বকাপ শিরোপা জিতেছে, তা আমি ম্যাচ শেষের আগে পর্যন্ত কল্পনাও করতে পারিনি।’
আরও পড়ুন: আর্জেন্টিনার জয়ে স্লোগানে মুখরিত পুরো দেশ
কাতারের আকাশে বাতাসে ভেসে বেড়ানো উত্তেজনার সুবাস ছড়িয়ে পড়েছে আর্জেন্টিনার প্রতিটি মানুষের মনে। ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী কোটি কোটি আর্জেন্টাইন ভক্তের মনে।
বাঁশখালী একজন দক্ষ ও সাহসী পুলিশ কর্মকর্তা পেয়েছে ওসি রবিউল হকের মাদকবিরোধী তৎপরতায় বৈলছড়িতে স্... বিস্তারিত
বাঁশখালী একজন দক্ষ ও সাহসী পুলিশ কর্মকর্তা পেয়েছে ওসি রবিউল হকের মাদকবিরোধী তৎপরতায় বৈলছড়িতে স্... বিস্তারিত
সোলাইমান রুবেলকে নিয়ে অপপ্রচার: সত্য যাচাই ছাড়া মন্তব্য না করার আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমসহ ... বিস্তারিত
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত