বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১০:০১ এএম
গৃহকর্ত্রীর বুক ফাটা আহাজারি খাঁন আহম্মেদ হৃদয় পাশা, বিশেষ প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডে ২৯ মার্চ রাতে সখীপুর টু কালিদাস পাকা রাস্তার আনুমানিক ২০০/৩০০ গজ দূরে সখীপুর জনতা বাজার ওরফে(ফুটানী বাজার)এর নিকটে এমন ভয়াবহ চুরির ঘটনাটি ঘটেছে। সরজমিন ঘুরে দেখা গেছে,সখীপুর জেলখানা মোড় হতে কালিদাস পাকা রাস্তার পাশে ফুটানি বাজারে একটু আগে,মূল রাস্তার পশ্চিম পাশে মোঃ কামরুল হাসান নামে এক গরু খামারির বাড়ি অবস্থিত।তার একমাত্র উপার্জনের সম্বল ছিলো ৫ টি গরু।এর মাঝে একটি দেশী জাতের গাভী দুই মাসের বকন বাচ্চাসহ,একটি দেশী জাতের তিন মাসের গর্ভবতী গাভী,একটি বড় অষ্টেলিয়ান জাতের গাভী ও একটি অষ্টেলিয়ান জাতের বড় ষাড় গরু বিগত রাতের যেকোনো সময় চোর চক্র বাড়ির মূল টিনের গেটের তালা ভেঙ্গে গেট লাগানো একটি ১৮/২০ হাত দৈর্ঘের গরুর ফার্ম থেকে গোয়াল শূন্য করে ৫ টি গরু চুরি করে নিয়ে গেছে। ভুক্তভোগী কামরুল হাসানের স্ত্রী রেহেনা বেগম (৩৮) ও তার দুই মেয়ে সাংবাদিকদের নিকট জানান, ঘটনার রাত ১২ টার পরে তারা বাড়ির মূল গেট লাগিয়ে ঘুমাতে যান,বড় মেয়ে কাকলি আক্তার রাত্রি আনুমানিক সাড়ে তিনটায় প্রথমে সেহেরি খাবার উদ্দেশ্যে ঘুম থেকে জেগে উঠেন,মূল ঘরেই ছিলেন ওরা দুই বোন। সামনের বারান্দার রুমে ঘুমিয়ে ছিলেন কাকলির মা - বাবা।কাকলি জানান সে ঘরের বারান্দায় বেরোতেই দেখেন বাড়ির মূল গেট খোলা,তারাতাড়ি ভয়ে তার মা বাবাকে ডেকে তোলেন।থাকার ঘর ও বাড়ির মূল গেট লাগোয়া পূর্ব পাশেই গরু রাখার ঘরটি।হঠাৎ দেখতে পান তাদের গরুর ঘরে একটিও গরু নেই। তাৎক্ষণিক তারা কান্নাকাটি শুরু করে দেন,তাদের চিৎকারের শব্দ শুনে আশেপাশের বাড়ির লোকজন এগিয়ে আসেন।সবাই এদিক সেদিক পাগলের মত খুঁজতে থাকেন।সকালে বাড়ির মালিক খামারি কামরুল ছুটে যান সখীপুর থানায়,ডিউটি অফিসার ঘটনার বিবরণ জেনে অজ্ঞাতনামা একটি সাধারণ ডাইরি (জিডি) করেন। বিকেলে সখীপুর থানার এসআই সিদ্দিক ঘটনাস্থল পরিদর্শন করেন। কামরুল হাসানের স্ত্রী প্রতিবেদকের সামনেই চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে পড়েন,তার চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে উঠে। একপর্যায়ে তিনি বলেন,আমার সব শেষ হয়ে গেছে,এখন আমি কি করবো বাবা,আমি যে,রাস্তার ফফির হয়ে গেলাম,আমার সংসারের শেষ সম্বল ছিলো এই গরু কয়টা"। স্থানীয় প্রতিবেশী ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায়,সবকয়টি গরু মিলে তাদের প্রায় ৮/১০ লাখ টাকার গরু হারিয়ে গেছে।এ বিষয়ে ভুক্তভোগী নিঃস্ব পরিবার স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত