বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১০:০২ এএম
মো: রবিউল ইসলাম জেলা প্রতিনিধি লালমনিরহাট। দীর্ঘ ১৮বছর পর এমপিও ঘোষণাকৃত ঐতিহ্যবাহী হাতীবান্ধা মডেল কলেজকে বাঁচার দাবিতে মানববন্ধন করেছে কলেজটির শিক্ষক-শিক্ষিকা, ছাএ- ছাএী অভিভাবক ও ওই এলাকার সচেতন মানুষেরা। ৩০ মার্চ বৃহস্পতিবার সকাল ১১টায় কলেজ সংলগ্ন দইখাওয়া মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, অধ্যক্ষ মোছাঃ সালমা খাতুন, ইংরেজি প্রভাষক মোঃ নজরুল ইসলাম ও প্রভাষক মোঃ ইমদাদুল হক প্রমূখ। বক্তব্যগন কলেজ টি এমপিওভূক্ত করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মাননীয় শিক্ষামন্ত্রী ড. দিপু মনিকে অভিনন্দন জানান। অপরদিকে ওই কলেজের সাবেক প্রভাষক মোঃ নুরুজ্জামান, হোসেন মোহাম্মদ নওশাদ ও ছাবেদ আলী কে জাল- সাটিফিকেট ও জাল শিক্ষক নিবন্ধন থাকার অভিযোগে বহিষ্কার প্রাপ্ত ওই তথাকতিথ ৩ জন পরিচয়দানকারী শিক্ষক নিজেদের অধ্যক্ষ দাবী করে বিভিন্ন ষড়যন্ত্রের প্রতিবাদে ও তাদের কে অবিলম্বে গ্রেফতারের দাবীতে প্রায় ১ ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রসঙ্গতঃ- হাতীবান্ধা মডেল কলেজে অধ্যক্ষ পদে জাল সার্টিফিকেট ধারী ৩ জন কে চাকুরী না দেয়ায় প্রতিষ্ঠাতাকে অপহরণের হুমকি ও ভুয়া আর্থিক দাবীর অভিযোগ। জানাগেছে, লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলাধীন ঐতিহ্যবাহী হাতীবান্ধা মডেল কলেজের ৩ জন অধ্যক্ষ পদ দাবী করে প্রতিষ্ঠাতাকে চাপ সৃষ্টি করে। তারা হলো- ১। মোঃ নুরুজ্জামান ২। হোসেন মোহাম্মদ নওশাদ ৩। মোঃ ছাবেদ আলী। কিন্তু ওই ৩ জনের শিক্ষক নিবন্ধন সনদ ও অনাস পাশ সার্টিফিকেট জাল (ভূয়া) হওয়ার কারনে ম্যানেজিং কমিটি পর্যায়ক্রমে যাছাই-বাছাই অন্তে বহিষ্কার করছিলেন এর পরেও অভিযুক্ত ওই ব্যাক্তিরা চাকুরী পাইয়ে নেওয়ার জন্য বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের দ্বারস্তে ঘুরছে। অপরদিকে ওই ৩ ব্যাক্তির বিরুদ্ধে জাল-জালিয়াতির লিখিত অভিযোগ জেলা প্রশাসক লালমনিরহাট ও জেলা পুলিশ সুপার লালমনিরহাট সহ সংশ্লিষ্ট প্রশাসনের নিকট প্রেরন করেছেন ততকালীন অবৈতনিক অধ্যক্ষ (অতিরিক্ত দ্বায়িত্ব) মোঃ ইউনুস আলী। ওই প্রতিষ্ঠাতা ও সাবেক অধ্যক্ষ মোঃ ইউনুস আলী জানান ওই প্রতারক সিন্ডিকেটটি কলেজের সুনাম নষ্ট ও আমার কাছে ভূয়া আর্থিক দাবী করে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন এবং আমাকে অপহরণের কূটকৌশল অব্যহত রেখেছে। জানা যায়,ঐতিহ্যবাহী হাতীবান্ধা মডেল কলেজটি দীর্ঘ ১৮ বছর পরে মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় শিক্ষামন্রী গত ১২ ই জানুয়ারি ২০২৩ ইং তারিখ এমপিও ভূক্ত ঘোষণা করায় ওই কলেজের কর্মরত অধ্যক্ষ মোছাঃ সালমা খাতুন সহ কলেজের ৩৭ জন ষ্টাফের মাঝে স্বস্তি ফিরে এসেছে। কলেজটি ২০০৪ সালে স্থাপিত হওয়ার পর থেকে ফলাফলের মাধ্যমে সাফল্য ও সুনাম অর্জন করে আসছেন। কলেজটি লক্ষাধিক পরিবার সম্মিলিত এলাকায় অবস্থিত। এদিকে মোঃ নুরুজ্জামান এর বিরুদ্ধে জাল সাটিফিকেট মামলা হাতীবান্ধা আমলী আদালতে বিচারাধীন রয়েছে। যার সিআর নং১৩৪/২০২০। হাতীবান্ধা থানার পুলিশের তদন্তে প্রমান মিলেছে বলে আদালতে তদন্ত রিপোর্ট পেশ করেছেন। এছাড়া মোঃ ছাবেদ আলী সাবেক অধ্যক্ষ মোঃ ইউনুস আলীর স্বাক্ষর জাল করার ঘটনা ফরেনসিক রিপোর্টে অমিল হওয়ায় মোঃ ইউনুস আলী কতৃক প্রতারণার মামলা প্রস্তুতি চলছে।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত