বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩৭ এএম
মোঃ ফারুক রানা }খাগড়াছড়ি পাহাড়ে দিনে দিনে সূর্যমুখী ফুল চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের মাঝে। পাহাড়ে এর আগে কোথাও সূর্যমুখী চাষ হয়নি। এবারই প্রথমবরের মতো পাহাড়ে বিপুল পরিমাণে সূর্যমুখী ফুলের চাষ হয়েছে। ফুটে থাকা হলুদ সূর্যমুখী ফুলের সমাহারে এক নয়নাভিরাম দৃশ্যের অবতারণা হয়েছে। চারদিকে হলুদ রঙের ফুলের মনমাতানো ঘ্রাণ আর মৌমাছিরা ছুটছে এক ফুল থেকে অন্য ফুলে তাতে মুখরিত হয়ে উঠেছে কৃষকের জমি। এটি যেন ফসলি জমি নয়, এ এক দৃষ্টিনন্দন বাগান। এমন মনোমুগ্ধকর দৃশ্য অবলোকনে শুধু প্রকৃতি প্রেমীই নয় বরং যে কারো হৃদয় কাড়বে। সূর্য়মুখী ফুল চাষী জানান, সূর্যমুখী ফুলের চাষের লক্ষ্য নিছক বিনোদন নয়। মূলত ভোজ্যতেল উৎপাদনের মাধ্যমে খাদ্য চাহিদা মেটাতে এ চাষ করা হচ্ছে আগে তিনি তার জমিতে বিভিন্ন ধরনের সবজির চাষ করতেন। মুজিববর্ষ উপলক্ষে এ বছর উপজেলা কৃষি অফিসারের পরামর্শে তিনি প্রথমবারের মতো তার ১ বিঘা জমিতে হাইসান-৩৩ জাতের সূর্যমুখী ফুলের চাষ করেছেন। তিনি বলেন, কৃষি অফিস থেকে তাদের বিনামূল্যে সূর্যমুখীর বীজ ও সার দেওয়া হয়েছে। ইতোমধ্যেই প্রতিটি গাছেই ফুল ধরেছে। আশা করেন সূর্যমুখী চাষে সফলতা আসবে। লাভবান হতে পারবে। খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা জানায়, রবি শষ্য প্রনোদোনা আওতায় এ বছর খাগড়াছড়ি ৩ উপজেলায় ১২০শ বিঘা জমিতে সূর্যমুখী চাষ করা হয়েছে। প্রতিহেক্টরে ১দশমিক ০৬ থেকে ১.০৮ মেট্রিক টন থেকে ৪১ মেট্রিকটন ভোজ্যতেল পাওয়ার সম্ভাবনা রয়েছে। সাধারনত উফশি হাইসান-৩৩, বারি-২,৩ ও হাইসন-৩৬ জাতের সূর্যমুখী ফুলের চাষ করা হয়েছে। সূর্যমুখীর তেল ছাড়াও খৈল দিয়ে মাছের খাবার এবং গাছ জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। এর কোনো অংশই ফেলা যায় না। পাহাড়ের প্রথমবারে মতো জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সূর্যমুখী ফুল চাষ প্রকল্প থেকে কৃষকদের মাঝে বীজ ও অন্যান্য সহায়তা করেছে। তবে আবার নিজ উদ্যোগে অনেক কৃষক সুর্যমুখী চাষ করে ভালো ফলন পেয়েছেন এবার। এরকম খাগড়াছড়ি পানছড়ি উপজেলার কৃষকের সূর্যমূখী ফুল চাষ দেখে উদ্বূব্ধ হয়ে তিনি নিজ উদ্যোগে ১ একর জমিতে সুর্যমূখী ফুলের চাষ করেছেন। প্রথমবারের মতো সুর্যমুখী ফুল চাষে ফলন ভালো হওয়ায় লাভের আশা করছেন। তার এই হলুদ সুর্যমুখী ফুলের বাগানে মনোমুগ্ধকর দৃশ্য অবলোকনের জন্য প্রতিদিন নানান বয়সী দর্শনাথীরা ভীড় জমাচ্ছেন। দর্শনাথীরা হলুদের সমারোহ সূর্যমুখী ফুলের বাগানে সৌন্দর্য উপভোগ করা ছাড়াও ছবি উঠছেন, আবার বন্ধু-বান্ধবীদের নিয়ে সেলফি তুলে স্মরণী করে রাখছেন। পাহাড়ে এখন সূর্যমুখী ফুলের বাগান নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠেছে। অধিদপ্তর রবি প্রনোদনা আওতায় ১শ বিঘা জমিতে উপজেলায় সূর্যমুখী ফুলের চাষ হয়েছে। সাধারনত উফশি হাইসান-৩৩ জাতের এবারের ফলনওভালো হয়েছে। এগুলোর গাছ ও ফুল বড় আকারের হয়ে থাকে। আশা করছি করছি আগামী বছরেও কৃষকরা এ চাষে আগ্রীহী হবেপাহাড়ে সূর্যমুখী ফুলের চাষে অনেক সহজলভ্য ও কম খরচে বানিজ্যিকভাবেলাভবান হওয়ার সম্ভাবনা এই চাষকে উৎসাহিত করতে কৃষকদের মাঝে আরো বেশী প্রণাদনা দেওয়া দরকার বলে সবাইয়ের প্রত্যাশা।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত