বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩৬ এএম
কুমারখালীতে গাড়ি ভাঙচুরের মামলায় ৭জন বিএনপি’র নেতাকর্মী গ্রেফতার মোঃ মুকুল হোসেন বিশেষ প্রতিনিধি কুষ্টিয়া ঃ কুষ্টিয়ার কুমারখালীতে গাড়ি ভাঙচুরের মামলায় বিএনপি’র নেতাকর্মী গ্রেফতার । কুষ্টিয়া কুমারখালীতে থানা পুলিশের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় উপজেলা বিএনপির ৭ নেতাকর্মীকে আদালতে পাঠিয়েছে পুলিশ। বুধবার সকাল ১০ টার সময় গ্রেফতার নেতাকর্মীদের আদালতে পাঠানো হয়। দুপুরে আদালত তাঁদের জামিন মঞ্জুর করেছে বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে কুমারখালী থানা পুলিশ।গ্রেপ্তারকৃত বিএনপির নেতাকর্মীরা হলেন- উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তুহিন (৫৪), উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. এমেছ আলী (৪৪), উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. শরীফুল ইসলাম (৫০), চাঁদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান ওরফে নয়ন ( ৪৪), চাপড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. ফরহাদ হোসেন (৫২), বিএনপির কর্মী মো. জিন্না আলম (৫০) ও সালমান এফ রহমান (৩৮)।উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট শাতিল মাহমুদ অভিযোগ করে বলেন, পুলিশ মিথ্যে ও সাজানো মামলায় বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছিল। আদালত তাঁদের জামিন মঞ্জুর করেছেন। এমন হয়রানি মামলার তীব্র প্রতিবাদ জানাই। কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) তাপস কুমার পাল বলেন, গ্রেফতারকৃত বিএনপির নেতাকর্মীরা খয়েরচারা এলাকায় গাড়ি ভাঙচুর করছিলেন। তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের মামলা হয়েছে। মামলা নং ৩৩। মঙ্গলবার রাতে তাঁদের গ্রেফতার করে বুধবার সকাল ১০টার দিকে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত