সিলেটে মৎস্য কর্মকর্তাকে ভাই ডাকায় ক্ষেপে গেলেন উপ সহকারী মৎস্য কর্মকর্তা!

sub-editor    ০৬:৪৮ পিএম, ২০২৩-০৩-২৯    151

সিলেটে মৎস্য কর্মকর্তাকে ভাই ডাকায় ক্ষেপে গেলেন উপ সহকারী মৎস্য কর্মকর্তা!

সাকেল উদ্দিন,বিশেষ প্রতিনিধি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায় এক সাংবাদিক মৎস্য কর্মকর্তা হাসিবুল হাসানকে ভাই ডাকায় ক্ষেপে যান উপ সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান। মঙ্গলবার (২৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলা মৎস্য অফিসে এ ঘটনাটি ঘটে। জানা যায়, মঙ্গলবার দুপুরে গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সদস্য, সিলেট ভয়েস ও জৈন্তা বার্তার গোলাপগঞ্জ প্রতিনিধি ফাহিম আহমদ একটি কাজে মৎস্য অফিসে যান। এসময় মৎস্য অফিসার হাসিবুর রহমানকে না পেয়ে ফাহিম আহমদ উপ সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমানকে বলেন, ভাই (মৎস্য অফিসার হাসিবুল হাসান) কোথায় আছেন? জিজ্ঞেস করতেই ভাই ডাকায় ক্ষেপে যান মিজানুর রহমান। এসময় তিনি বলেন, একজন বিসিএস ক্যাডারকে কিভাবে ডাকতে হয় আপনি জানেন না? এসময় সাংবাদিক ফাহিম আহমদের সাথে থাকা এটিএন বাংলা ইউকের গোলাপগঞ্জ প্রতিনিধি আব্দুল আজিজ ও দৈনিক ভোরের কাগজের গোলাপগঞ্জ প্রতিনিধি জাহিদ উদ্দিনও কি ডাকতে হবে জানতে চাইলে তিনি বলেন, ফিশারী অফিসার ডাকবেন। এরপর মিজানুর রহমান সাংবাদিকদের সাথে খারাপ আচরণ করেন। এ বিষয়ে উপ সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মৎস্য কর্মকর্তা একজন বিসিএস কর্মকর্তা। তাকে ভাই ডাকা কেমন দেখায়, শালীনতার মধ্যে পড়েনা। ভাই ডাকা কি অশালীন বা বিসিএস ক্যাডার কোন অফিসারকে কি ভাই ডাকা নিষেধ এমন প্রশ্নের জবাবে তিনি কোন সদুত্তর দিতে পারেন নি। এ ব্যাপারে সাংবাদিক ফাহিম আহমদ জানান, মৎস্য অফিসে গিয়ে মৎস্য কর্মকর্তাকে না দেখে উপ সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমানকে বলি, ভাই কোথায়? এ কথা বলতেই তিনি ক্ষেপে যান৷ বলেন, ভাই কেন বলছেন। বিষয়টির পর সাথে থাকা আরো দুজন সহকর্মী সাংবাদিকও এর প্রতিবাদ জানান। উনারা আমাদের সাথে যদি এমন আচরণ করেন তাহলে সাধারণ জনগণের সাথে কি ধরনের আচরণ করছেন তা জানা নেই। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী মান্নানের মুঠোফোনে এই প্রতিবেদক সহ সাংবাদিকরা একাধিক কল দিলেও তিনি কল রিসিভ করেন নি। এর আগে ‘স্যার না বলায়’ রংপুরের জেলা প্রশাসক (ডিসি) ক্ষুব্ধ আচরণ করেছেন—এমন অভিযোগ তুলেছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ওমর ফারুক। এ ঘটনার প্রতিবাদে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিও শুরু করেছিলেন। অবশ্য ডিসি চিত্রলেখা নাজনীন সেদিন দুঃখ প্রকাশ করে ওই ঘটনার ইতি টানলেও ফেসবুকে সরকারি চাকরিজীবীদের ‘স্যার’ ডাকা না–ডাকা নিয়ে এখনো চলছে তুমুল আলোচনা। এমন প্রেক্ষাপটে এ নিয়ে গত শনিবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের বলেন, সরকারি কর্মচারীরা জনগণের সেবক। তাঁদের স্যার বা ম্যাডাম ডাকার কোনো বাধ্যবাধকতা নেই। ভদ্রতার খাতিরে অনেকে স্যার বা ম্যাডাম ডাকেন। কিন্তু এটি ডাকা বাধ্যতামূলক কিছু নয়। কেউ যদি আপা বা ভাই ডাকেন, তাতে দোষের কিছু নেই। এতে মাইন্ড করারও কিছুই নেই। সরকারি চাকরিজীবীরা জনগণের সেবক—এই চিন্তা থেকেই কাজ করতে হবে। এ বিষয়ে প্রতিমন্ত্রী সংবিধানের ৭ অনুচ্ছেদের কথা মনে করিয়ে দেন। যেখানে বলা হয়েছে ‘প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ; এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হবে।’

রিটেলেড নিউজ

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স্বামীর ভাইকে ঘিরে সন্দেহ, প্রকৃত ঘটনা জানতে তদন্তের দাবি

sub-editor

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত

শোক সংবাদ শোক সংবাদ,   ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু :

শোক সংবাদ শোক সংবাদ,  ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।  নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক হেনস্তার তীব্র নিন্দা জানাই

নড়াইলে সাংবাদিক হেনস্থা  মো গোলাম কিবরিয়া  নড়াইল জেলা :  নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত

অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

sub-editor

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ​দীঘি... বিস্তারিত

সর্বশেষ