৫১ বছর পর নেকমরদ বঙ্গবন্ধু কলেজকে সরকারি ঘোষণা, এলাকাজুড়ে আনন্দের বন্যা বইছে

sub-editor    ০৭:০৮ পিএম, ২০২৩-০৩-২৮    65

৫১ বছর পর নেকমরদ বঙ্গবন্ধু কলেজকে সরকারি ঘোষণা, এলাকাজুড়ে আনন্দের বন্যা বইছে

নইমুল ইসলাম নায়ুম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ বঙ্গবন্ধু ডিগ্রী কলেজকে সরকারী করণের ঘোষনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গত ২১ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের বেসরকারী কলেজ-৬ শাখা এর উপসচিব মোছা: রোকেয়া পারভীন স্বাক্ষরিত পত্রে বলা হয়েছে,সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা-২০১৮ এর আলোকে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলাধীন নেকমরদ বঙ্গবন্ধু কলেজ গত ১৬ মার্চ থেকে সরকারী করা হলো। কলেজটিকে সরকারি ঘোষণা করায় চারদিকে আনন্দ উল্লাসে মেতে উঠেছে প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী ও উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষ। দীর্ঘদিন পর তাদের দাবি পূরণ হওয়ায় উচ্ছ্বসিত সবাই। রাণীশংকৈল উপজেলা সদর থেকে প্রায় ৯কিলোমিটার দুরে নেকমরদ ইউনিয়নে অবস্থিত নেকমরদ বঙ্গবন্ধু ডিগ্রী কলেজ। কলেজটি ১৯৭২ সালের ২১ জুন স্থাপিত হয়ে ওই ইউনিয়নসহ আশপাশের ইউনিয়নের শিক্ষার্থীদের পড়াশোনার জন্য বাতিঘর হিসাবে দাড়িয়ে পড়ে। কলেজটি প্রতিষ্ঠার স্বল্প দিনের মধ্যেই ভালো একটি অবস্থানে দাড়িয়ে যায়। পড়ালেখার মানদন্ডের বিচার বিশ্লেষনে কলেজটি ১ জানুয়ারী ১৯৮৮ সালে এমপিওভুক্ত (মান্থলি পেমেন্ট অর্ডার) হয়। সে থেকে কলেজের পড়ালেখার মান ও শিক্ষার্থীর সংখ্যা দিনের দিন বৃদ্ধি পায়। বর্তমানে কলেজটিতে উচ্চ মাধ্যমিক ও স্নাতক(ডিগ্রী) শাখা মিলে মোট ১ হাজার ৪০০ শিক্ষার্থী রয়েছে। কলেজটিতে মোট শিক্ষক রয়েছে ৩৪ জন, কর্মচারী রয়েছে ১৪ জন। ৫১ বছর পর নেকমরদ বঙ্গবন্ধু কলেজকে সরকারি ঘোষণার খবরে উচ্ছ্বসিত হওয়ার পাশাপাশি মিষ্টি বিতরণও চলছে বিভিন্ন জায়গায়। কলেজ সরকারী করণের বিষয়ে এইচএসসি ১ম বর্ষের শিক্ষার্থী আখি আকতার বলেন, খুব খুশি লাগছে এই ভেবে যে, আমি বর্তমানে সরকারী কলেজের শিক্ষার্থী। একইভাবে ডিগ্রী ২য় বর্ষের শিক্ষার্থী ইয়াসিন আলী বলেন, টাকার অভাবে এবং যাতায়াতের খরচের অভাবে পীরগঞ্জ সরকারী কলেজে ভর্তি হওয়ার ইচ্ছে থাকলেও হতে পারিনি। পরে বাড়ীর কাছের নেকমরদ বঙ্গবন্ধু কলেজে ভর্তি হয়েছি। এখন সরকারী কলেজে পড়ার সুযোগ হয়েছে। আমিসহ আমরা সকলে আজকে অনেক খুশি ও গর্বিত। ২নং নেকমরদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আবুল হোসেন মাস্টার বলেন, আমাদের চাওয়া আজ পূরণ হলো। নেকমরদ কলেজ সরকারিকরণ এটি আমাদের পরম সৌভাগ্যের। জানতে চাইলে নেকমরদ বঙ্গবন্ধু নব্য সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দীন বলেন, সরকারী হওয়ায় আমরা সবাই খুশি। আমরা কলেজ কর্তৃপক্ষ সবচেয়ে বেশি ঋণী হয়ে থাকবো ঠাকুরগাঁও-২ আসনের এমপি দবিরুল ইসলাম ও জেলা আ’লীগের সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান সাদেক কুরাইশির নিকট। তাদের সব ধরনের সহযোগিতায় নেকমরদ কলেজ সরকারী করণ হয়েছে। এক প্রশ্নের জবাবে বলেন, প্রত্যন্ত অঞ্চলের ছেলে মেয়েরা এখন সরকারী কলেজে পড়ালেখা করবে এ জন্য যেমন শিক্ষার্থীরা খুশি তেমনিভাবে অভিভাবকসহ স্থানীয়রা বেশ আনন্দিত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল সুলতান জুলকার নাইন কবির বলেন, এটি উপজেলাবাসীর একটি প্রাণের চাওয়া ছিল। যা আজকে পরিপূর্ণ হলো। এটির মাধ্যমে এ উপজেলায় শিক্ষার মান বৃদ্ধি পাবে।

রিটেলেড নিউজ

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স্বামীর ভাইকে ঘিরে সন্দেহ, প্রকৃত ঘটনা জানতে তদন্তের দাবি

sub-editor

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত

শোক সংবাদ শোক সংবাদ,   ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু :

শোক সংবাদ শোক সংবাদ,  ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।  নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক হেনস্তার তীব্র নিন্দা জানাই

নড়াইলে সাংবাদিক হেনস্থা  মো গোলাম কিবরিয়া  নড়াইল জেলা :  নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত

অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

sub-editor

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ​দীঘি... বিস্তারিত

সর্বশেষ