বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩৬ এএম
খাঁন আহম্মেদ হৃদয় পাশা, বিশেষ প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আশিক(২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ২৮ মার্চ(মঙ্গলবার) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার দামিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত আশিক ঐ গ্রামের দুলাল হোসেনের ছেলে। এ ঘটনায় সাব্বির(২০) নামের আরো এক যুবক গুরুতর আহত হয়েছে। জানা যায়,মোটরসাইকেল নিয়ে আশিক ও সাব্বির দামিয়া বাজারের দক্ষিণ পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে ধাক্কা লেগে দুজনই গুরুতর আহত হয়।পরে তাদেরকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশিককে মৃত ঘোষণা করে। এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালক সাব্বিরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। সখীপুর থানার উপ পরিদর্শক (এসআই) সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে। সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার হাবিবা শবনম বলেন,মাথায় গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে আশিকের।আহত সাব্বিরের অবস্থাও আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত