বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১১:২২ এএম
মোঃ ফারুক রানা* খাগড়াছড়ি খাগড়াছড়ি সংসদীয় আসনের সংসদ সদস্য ও ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, গুণগত ও মানসম্মত শিক্ষা বর্তমান প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। এটি উন্নত বিশ্ব এবং উন্নয়নশীল বিশ্বের শিক্ষাবিদদের মনোযোগ আকর্ষণ করে থাকে। আজ সোমবার (২৭মার্চ)দুপুরে খাগড়াছড়ির পানছড়িতে তিন কোটি টাকা ব্যয়ে পূজগাং মুখ উচ্চ বিদ্যালয়ের চার তলা বিশিষ্ট নব-নির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভবন উদ্বোধন ছাড়াও বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, বার্ষিক বনভোজন, নবীন বরণ, ২০২৩সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি আরো বলেন, বর্তমান সরকার উন্নয়ন ও শিক্ষাবান্ধব সরকার। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন আজ আমরা বাস্তবে সুফল ভোগ করতেছি। আমরা এখন স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি। স্মার্ট বাংলাদেশের বাস্তবায়ন আমরা ২০৪১সালের মধ্যে দেখতে পাবো। এজন্য আমাদেরকে পড়ালেখায়, জ্ঞানে গুণে ও চাল-চলনে স্মার্ট হতে হবে বলে মন্তব্য করেন তিনি। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কালাচাঁদ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, পানছড়ি উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, বিদ্যালয়লের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শান্তিময় চাকমা, পানছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উচিত মনি চাকমা বিশেষ অতিথির বক্তব্য রাখেন। আলোচনা সভায় লোগাং পূজগাং মুখ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুলতান মাহমুদ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্র লাল চাকমা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ, চেঙ্গী ইউপির চেয়ারম্যান আনন্দ জয় চাকমা, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ক্রইসাঞো চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক বাঁশরি মারমা, জেলা যুব মহিলা লীগের সভাপতি বিউটি রাণী ত্রিপুরা, সাবেক সাধারণ সম্পাদক ফারজানা আজম ও খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত