বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১১:২১ এএম
মো গোলাম কিবরিয়া ঃ নড়াইল জেলা ঃ পবিত্র রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে মুরগি, মিষ্টি ও মুদি দোকানসহ নড়াইলে ১০ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিক মূল্য, নোংরা পরিবেশ ও মূল্য তালিকা প্রদর্শন না করায় প্রতিষ্ঠানগুলোকে ২৭ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়। সোমবার (২৭ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত সদরের মাদরাসা বাজার ও লোহাগড়া উপজেলার লোহাগড়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রমাণিকের নেতৃত্বে আনসার সদস্যরা অভিযানে সহযোগিতা করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মেসার্স ভাই ভাই মিষ্টান্ন ভান্ডারকে ১ হাজার টাকা, মেসার্স রুমান স্টোরকে ১ হাজার টাকা, মেসার্স সাতক্ষীরা ঘোষ ডেয়ারীকে ২ হাজার টাকা, মেসার্স মোল্যা এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা, মেসার্স সবুজ পোল্ট্রি ভান্ডারকে ২ হাজার টাকা, মেসার্স বিসমিল্লাহ হাউজকে ২ হাজার একশ টাকা, মেসার্স ফ্রেন্ডস বেকারিকে ৩ হাজার টাকা, মেসার্স আকমান স্টোরকে ২ হাজার টাকা, মেসার্স মোমিন এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা ও মেসার্স ঘোষ মিষ্টান্ন অ্যান্ড ঘৃত ছানা ভান্ডারকে ১০ হাজার টাকাসহ মোট ২৭ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়। সহকারী পরিচালক প্রণব কুমার প্রমাণিক এ তথ্য নিশ্চিত করে বলেন, জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত