বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১১:২২ এএম
মোঃ ফারুক রানা }খাগড়াছড়ি মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। গতকাল রোববার (২৬মার্চ) সকালে বিদ্যালয় হলরুমে আয়োজিত অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য ও খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, দাতা সদস্য ও খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মনির আহম্মদ এবং অভিভাবক সদস্য পূর্ণমনি ত্রিপুরা। সভায় বক্তারা বলেন, একাত্তরের মুক্তি সংগ্রামে কৃষক-শ্রমিক-মজুর-শিক্ষক-সাংবাদিক-বুদ্ধিজীবি-চিকিৎসকসহ সামরিক ও সিভিল প্রশাসনের সর্বস্তরের নারী-পুরুষের সক্রিয় অবদান ছিলো। সবার সম্মিলিত রক্তস্নাত সংগ্রামের পথ বেয়ে এ দেশ স্বাধীন হয়েছে। এই সংগ্রামের মহান নায়ক এবং ‘লাল-সবুজ’র নতুন রাষ্ট্রের প্রধানতম স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই অর্জনে নেতৃত্ব এবং জীবন উৎসর্গকারীদের কখনো ভোলা যাবে না। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংপ্রু মারমা’র সভাপতিত্বে এবং সহকারি শিক্ষক জগদীশ সরকার’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, সহকারি শিক্ষক জ্ঞান জ্যোতি চাকমা। এসময় অন্যান্যদের মধ্যে সহকারি শিক্ষক যথাক্রমে চাইলা মারমা, অনুরাখী চাকমা, উক্রাইঞো মারমা, অনুতোষ চাকমা, একাত্তর টিভি’র জেলা প্রতিনিধি চাকমা রূপায়ন তালুকদার ও এশিয়ান টিভি’র প্রতিনিধি বিপ্লব তালুকদার উপস্থিত ছিলেন। এর আগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। সভা শেষে কাবাডি ও হ্যান্ডবল প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে তুলে দেন অতিথিরা।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত