বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১১:২১ এএম
মোঃ রুবেল আহমেদ (রুবেল) হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস পালিত হয়েছে। ২৬ মার্চ রবিবার সকাল ৭ টায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জাতির সুর্য সন্তান স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী সকল বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা ও পুস্পস্তবক অর্পণ করা হয় ৷ এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করেন। এর পর একটি বিজয় র্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়। সকাল ৮ টায় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দিনের কর্মসূচি শুরু হয়। জাতীয় সংগীত এর মধ্যে দিয়ে পতাকা উত্তোলন শেষে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিসের কুচকাওয়াজ ও শিশু কিশোরদের নিয়ে মুক্তি যুদ্ধের চেতনার বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল সাড়ে ১১ টার দিকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রথম বৈঠককে স্বরন করে এবং মুক্তিযুদ্ধাদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত স্মৃতিসৌদে পুষ্প স্তবক অর্পণ করা হয় । সেখানে ৪ এপ্রিল সকাল ১০টার দিকে ভারতীয় বিএসএফ-এর পূর্বাঞ্চলীয় মহাপরিচালক ব্রিগেডিয়ার ভি সি পান্ডে ও আগরতলার জেলা ম্যাজিস্ট্রেট ওমেস সায়গল বেঙ্গল রেজিমেন্টের অবসরপ্রাপ্ত কর্নেল মুহাম্মদ আতাউল গনি ওসমানীকে সঙ্গে নিয়ে তেলিয়াপাড়াস্থ সেনা সদরে এসে উপস্থিত হয়ে সকাল ১১টায় সভার কার্যক্রম শুরু হয়। ঐতিহাসিক এ সভায় কর্নেল (অবঃ) এম এ জি ওসমানী লেঃ কর্নেল (অবঃ) এম এ রব , লেঃ কর্নেল সালাউদ্দীন মোহাম্মদ রেজা, মেজর খালেদ মোশাররফ, মেজর কে এম সফিউল্লাহ, মেজর কাজী নুরুজ্জামান, মেজর নুরুল ইসলাম, মেজর শাফায়াত জামিল, মেজর মঈনুল হোসেন চৌধুরী এবং ব্রাহ্মণবাড়িয়ার বিদ্রোহী মহকুমা প্রশাসক কাজী রকিব উদ্দিন উপস্থিত ছিলেন। ভারত সরকারের প্রতিনিধি হিসেবে বিএসএফ-এর পূর্বাঞ্চলীয় মহাপরিচালক ব্রিগেডিয়ার ভি সি পান্ডে এবং আগরতলার জেলা ম্যাজিস্ট্রেট ওমেস সায়গল উপস্থিত ছিলেন। দুপুর ২ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাষন, আলোচনা সভা, মুক্তি যোদ্ধাদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঝমকালো আয়োজনের বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব, ওসি মোঃ আব্দুর রাজ্জাক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রীদাম দাস গুপ্ত, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনু মাদব রায়, উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠান, আন্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত