বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১১:২১ এএম
ফাহাদ ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষিপ্রধান দেশ, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। এদেশের অর্থনীতি বিশেষ করে কৃষির সঙ্গে সম্পৃক্ত। বেশিরভাগ মানুষের জীবন-জীবিকার একমাত্র উৎস হচ্ছে কৃষি খাত। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কৃষি খাতের জন্য একদম উপযুক্ত, কারণ এখানকার মাটি পৃথিবীর যে কোনো দেশ থেকে উর্বর, যা ফসলজ উৎপাদনের জন্য অত্যন্ত কার্যকরী। এ জন্য বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করতে হলে এ খাতটির কোনো বিকল্প নেই।এছাড়া বৈশ্বিক সংকট মোকাবেলায় দেশের জনগণকে প্রতি ইঞ্চি জমিতে আবাদ করার আহ্বান জানিয়ে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি তিনি নিজেও সরকারি বাসভবন গণভবনের অব্যবহৃত প্রতি ইঞ্চি জমিকে কাজে লাগিয়েছেন।তিনি পুরো গণভবনকে একটি খামার বাড়িতে পরিণত করেছেন। অভিযোগ উঠেছে নীলফামারী ডিমলা উপজেলায় ১৯৬৮সালে নির্মাণ করা হয় বুড়ি তিস্তা সেচ প্রকল্প। সেচ মৌসুমে পানি দেওয়ার কথা থাকলেও সেচ দিতে ব্যর্থ হয় পানি উন্নয়ন বোর্ড।এলাকাবাসীর অভিযোগ, দেশ স্বাধীনের পূর্বে ১৯৬৮ সালে বুড়ি তিস্তা নদীর ওপর সেচ প্রকল্পটি গ্রহণ করা হয়। সে সময়ে এলাকার পাঁচটি গ্রামের প্রায় একহাজার ৩০০ একর জমিতে জলাধার নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। পরবর্তীতে সে পরিকল্পনা বাস্তবায়ন না হওয়ায় ফলে এলাকার পাঁচ গ্রামের কৃষক দীর্ঘদিন ধরে এসব জমি কৃষিকাজ করে আসছেন। সম্প্রতি পানি উন্নয়ন বোর্ড জমির মালিকানা দাবি করে আবার জলাধার নির্মাণের পরিকল্পনা গ্রহণ করলে এলাকার কৃষকরা নিম্ন আদালতে তিনটি এবং উচ্চ আদালতে দুই মামলা দায়ের করেন। বর্তমানে এসব মামলা চলমান আছে। ডিমলা উপজেলার কুঠিরডাঙ্গা গ্রামের কৃষকরা বলেন,‘জলাধার নির্মানের নির্ধারিত স্থানটি পুরোটাই কৃষি জমি। গ্রামের মানুষ বাপ-দাদার আমল থেকে ওই জমিতে কৃষি কাজ করে আসছেন। পানি উন্নয়ন বোর্ড কোন ধরণের প্রক্রিয়া সম্পন্ন না করে ওই জমি তাদের বলে দাবি করছে। একারণে এলাকার কৃষকদের পক্ষে নিম্ন আদালতে তিনটি এবং উচ্চ আদালতে দুইটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলা চলমান থাকা অবস্থায় পানি উন্নয়ন বোর্ড পানি সংরক্ষণের জলাধার খননের কাজ শুরু করতে চাচ্ছে।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত