বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১১:২১ এএম
লিলিমা রানী,বিশেষ প্রতিনিধি, ঠাকুরগাঁও জেলাঃ ঠাকুরগাঁও সদর উপজেলায়, ১৮ নং শুখান পুখরী ইউনিয়ন এর ২ নং ওয়ার্ড এর পূর্ব শুখান পুখরী ( মাস্টার পাড়া) বাবু, মনোরঞ্জন বর্মন, পিতাঃ মৃত, গণেশ বর্মন এর বাড়ীতে খরের ঘরে আজ দিবাগত রাত ৭.৪০ মিনিটে আগুন লাগে। আগুনের বিস্তৃতি বেশি না হওয়ায় এবং জনগনের দৃষ্টিতে পড়ায় খুব দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয় মানুষজন। প্রতক্ষদর্শীদের কথায় জানা যায়, আগুনটি স্বরযন্ত্রমূলক ভাবে লাগানো হয়েছে। এ ব্যাপারে ২ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য, বাবু অশ্বিনী কুমার বর্মন বলেন- " আমি বাজার থেকে আসার পর বাড়ীতে গাড়ী রেখে বাইরে বের হলে দেখি মনোরঞ্জন এর খড়ের ঘরের উত্তর পাশে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং পরে স্থানীয় সকলের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনি"। বাড়ীর মালিক বাবু, মনোরঞ্জন বলেন- " আগুনটি পেট্রোল দিয়ে লাগানে হয়েছে৷ কিছুদিন আমি মোটরসাইকেল এ এ্যক্সিডেন্ট করে পঙ্গু অবস্থায় আছি।আমার বড় ছেলে মিথুন বর্মন ক্যাবল নেটওয়ার্ক এর ব্যবসা শুরু করেছে এর জন্য অনেক লোক আমার সাথে শত্রুতা সৃষ্টি করেছে। ফলে, আমাকে ও আমার পরিবার কে ধ্বংস করার জন্য একটা মহল এমন কাজ করে যাচ্ছে"। তিনি আরো বলেন - " কিছুদিন থেকে আমার বড় ছেলে মিঠুন বর্মন এর ল্যাবন্য ক্যাবল নেটওয়ার্ক এর তার একাধিকবার বিভিন্ন স্থানে কেটে দিয়েছে একজন পুরাতন ক্যাবল ব্যবসায়ী। সেটার কিছু ইন্ধন হতে পারে বলে তিনি মনে করেন "। এ ব্যাপারে ভুল্লী থানার ওসি আতিকুর রহমান এর সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন-" আমার তদন্ত অফিসার গেছে, ঘটনাটি খতিয়ে দেখে অপরাধীর বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে "।বর্তমান ইউপি সদস্য ২ নং ওয়ার্ড বাবু,সুরেশ পাল ধনবীর বলেন-" এটা পরিকল্পিত ঘটনা এবং এটা কেউ না কেউ আগুন লাগিয়ে দিয়েছে"।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত