বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪২ পিএম
মোঃ ফারুক রানা *খাগড়াছড়ি পবিত্র মাহে রমজান উপলক্ষে খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ থেকে দরিদ্র অসহায় ৫শ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল ১১টায় খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজ ফুটবল মাঠ আনুষ্ঠানিকভাবে ইফতার সামগ্রী হস্তান্তর করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ। এ সময় খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্ণেল আবুল হাসনাত, খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর জাহিদ হাসান, ব্রিগেড মেজর মোঃ ইমরোজ মুনীরসহ পদস্থ সামরিক কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ বলেন, পার্বত্য চট্টগ্রামে আইন শৃঙ্খলা ও শান্তি সম্প্রীতি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী আন্তরিক ও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রোজার মাঝে অমাদের আশেপাশে যে সব গরীব অসহায় মানুষ রয়েছে তাদেরকে সহযোগিতা করার জন্য ছোট্ট এ উদ্যোগ গ্রহন করেছি। রিজিয়নের আওতাধীন বিভিন্ন জোনসহ প্রত্যন্ত এলাকার মানুষের জন্য রিজিয়নের সামর্থ অনুযায়ী এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। রমজান শুরুর আগেই ইফতার সামগ্রী পেয়ে খুশী দরিদ্র অসহায় পরিবারগুলো। তারা এ সহযোগিতার জন্য রিজিয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত