বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪৩ পিএম
নইমুল ইসলাম নায়ুম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চন্দ্ররিয়া ডিগ্রি কলেজের নবীন বরণ অনুষ্ঠানে হিন্দি গানের সাথে অশ্লীল নৃত্য পরিবেশন করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এতে সচেতন মহল ও সুশীল সমাজের লোকেরা ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ নবীন বরণ অনুষ্ঠানে এসব কাম্য নয়। মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে কলেজ মাঠে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের এমন নৃত্য পরিবেশন করা হয়। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। তবে আয়োজকরা বলছেন, তেমন কিছু হয়নি। এ নিয়ে পত্রিকায় সংবাদ না করার জন্য অনুরোধ জানান তারা। স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে উপজেলার ১০ নং জাবরহাট ইউনিয়নের চন্দ্ররিয়া ডিগ্রি কলেজ মাঠে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান নামে হিন্দি গানের তালে তালে অশ্লীল নৃত্য পরিবেশন করা হয়। যা মোটেও কাম্য নয়। নবীন বরণ অনুষ্ঠানে নামে এমন চললে কী শিখবে শিক্ষার্থীরা। তারা আরো জানান, জিন্স প্যান্ট ও শার্ট পড়া এক তরুণী হিন্দি গানের তালে তালে অশ্লীল অঙ্গভঙ্গিতে নৃত্য পরিবেশন করছে আর মঞ্চে যুবকদের টেনে এনে ঢুলাঢুলি করছেন। সেই সাথে উড়তি বয়সের যুবকেরা মঞ্চের সামনে দল বেধে নাচানাচি করছে। এমন ভিডিও যেন এখন এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। বিষয়টি সম্পর্কে চন্দ্ররিয়া কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলামের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, অনুষ্ঠানটি কলেজ কর্তৃপক্ষ আয়োজন করেননি। ছাত্রলীগ আয়োজন করে ছিল। তারা তাকে তোয়াক্কা না করেই অনুষ্ঠান করেছেন। সেখানে কি হয়েছে সেটা তিনি ছাত্রলীগের নেতাদের কাছে জানতে বলেন। চন্দ্ররিয়া ডিগ্রি কলেজ শাখার ছাত্রলীগ সভাপতি সাকিব হাছানের কাছে মুঠোফোনে জানতে চাওয়া হলে প্রথমে তিনি বিষয়টি অস্বীকার করেন। পরে ভুল স্বীকার করে পত্রিকায় সংবাদ প্রকাশ না করার সাংবাদিকদের অনুরোধ জানান তিনি। পীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভির রহমান মিঠু বলেন, অনুষ্ঠানের প্রথম পর্বে তিনি ছিলেন। পরে সেখানে কি হয়েছে, সেটা তিনি জানেন না। যদি এমনটি হয়ে থাকে তাহলে এটি দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত