শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩১ এএম
পদ্মার ওপর নির্মিত টাওয়ারের মধ্য দিয়ে সংযোগ হয়েছে ঢাকার আমিন বাজার সাব স্টেশনের। তাই এখন থেকে জাতীয় গ্রিডে যাচ্ছে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ। পায়রার উৎপাদিত ১৩২০ মেগাওয়াটের মধ্যে জাতীয় গ্রিডে দেয়া হচ্ছে ৮০০ থেকে ১০০০ হাজার মেগাওয়াট। বাকি বিদ্যুৎ যাবে বরিশাল ও খুলনার আঞ্চলিক লাইনে।
এদিকে পায়রাতে নতুন করে নির্মিত হচ্ছে ১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আরেকটি তাপ বিদ্যুৎকেন্দ্র। ইতোমধ্যে
নির্মাণ কাজের ২৫ ভাগ শেষ হয়েছে। ২০২৫ সালের মধ্যে এটিও জাতীয় গ্রিডে যুক্ত হবে। যা দেশের বিদ্যুতের সংকট দূর করতে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ জানায়, চলতি বছরের ৩ মার্চ এ বিদুৎকেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের ৯ মাস পরে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রটি। ফলে এখন শুধু দক্ষিণাঞ্চল নয়, এখানকার উৎপাদিত বিদ্যুতের সুবিধা ভোগ করবে পুরো দেশবাসী।
আরও পড়ুন: বিজয়ের মাসে জাতীয় গ্রিডে যুক্ত হলো ২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ
পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তারিক নূর জানান, পদ্মার ওপর নির্মিত টাওয়ারের মধ্য দিয়ে ঢাকার আমিন বাজার সাব স্টেশন পর্যন্ত সঞ্চালন লাইন টানা হয়েছে। সেখান থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যাবে। পায়রা ১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপ বিদ্যুৎকেন্দ্র হতে ৮০০ থেকে ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে।
তিনি আরও জানান, নতুন করে নির্মাণাধীন ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। ২০২৫ সালের মধ্যে এটিও জাতীয় গ্রিডে যুক্ত হবে। দেশের বিদ্যুৎ সংকট দূর করতে পায়রা তাপ বিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছেন তিনি।
বাঁশখালী একজন দক্ষ ও সাহসী পুলিশ কর্মকর্তা পেয়েছে ওসি রবিউল হকের মাদকবিরোধী তৎপরতায় বৈলছড়িতে স্... বিস্তারিত
বাঁশখালী একজন দক্ষ ও সাহসী পুলিশ কর্মকর্তা পেয়েছে ওসি রবিউল হকের মাদকবিরোধী তৎপরতায় বৈলছড়িতে স্... বিস্তারিত
সোলাইমান রুবেলকে নিয়ে অপপ্রচার: সত্য যাচাই ছাড়া মন্তব্য না করার আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমসহ ... বিস্তারিত
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত