বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০১:২৪ এএম
এস এম মিলন ব্যুরো প্রধান খুলনা বিভাগঃ নড়াইলের লোহাগড়ায় সকল অংশীজনের সাথে উন্নয়ন সম্ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২১ মার্চ বেলা এগারোটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএ হান্নান রুনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আসগর আলী, লোহাগড়া পৌরসভার মেয়র সৈয়দ মসিয়ুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন। এ ছাড়াও বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শামসুল আলম কচি, বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ,ইতনা ইউনিয়নের চেয়ারম্যান শেখ শিয়ানুক রহমান, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামান, মানবিক সংগঠন নিসরাপ চেয়রাম্যান কবি সৈয়দ খায়রুল আলম, কাশিপুর বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো আনোয়ার হোসেন, শিক্ষক নেতা মফিজুর রহমান,মো হান্নান বিশ্বাস, প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো জসিম উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আক্তার, কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার, নলদী ইউপির চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি, কাশিপুর ইউপির চেয়ারম্যান মতিয়ার রহমান, লক্ষীপাশা ইউপির চেয়ারম্যান নুর মোহাম্মদ, জয়পুর ইউপির চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন সহ বিভিন্ন সরকারি বেসামরিক প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধি,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্রছাত্রী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অনুষ্ঠানে উপস্থিত । উন্নয়ন সম্ভাবনা শীর্ষক মতবিনিময় আয়োজন হলেও জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান এর বদলি জনিত কারণে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বক্তারা বক্তব্য রাখেন। উপজেলা পরিষদের পক্ষ থেকে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান ফুল ও ক্রেস্ট তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ অতিথিরা। পাচারের শিকার মানব উদ্ধার ও শিশু সুরক্ষা সংস্থা, নিরাপদ সড়ক ও রেলপথ বাস্তবায়ন পরিষদ নিসরাপ এবং ২বাংলারনিউজ এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ খায়রুল আলম এর পক্ষ থেকে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান কে উত্তরীয় পরিয়ে সন্মাননা স্মারক প্রদান করেন। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত