বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০১:২৪ এএম
মোঃ মুকুল হোসেন বিশেষ প্রতিনিধি কুষ্টিয়া ঃ কুষ্টিয়ার ভেড়ামারায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আল্লেক আলী (৪৫) নামে একজনকে আমৃত যাবজ্জীবন ও ভাসুর মনা নামে ৭ বছরের কারাদন্ডের আদেশ দেন আদালত। সে যাবজ্জীবন প্রাপ্ত আল্লেক আলীকে ২৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও একবছরের সশ্রম করাদন্ড ও ভাসুর মনাকে ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেন আদালত। ১৯ মার্চ রোববার দুপুরের দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোঃ তাজুল ইসলাম একজন আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন এবং অপর আসামী আল্লেক আলী পলাতক ছিল। এ রায় প্রদানের পর অভিযুক্তকে পুলিশের কঠোর পাহাড়ায় জেল কারাগারে প্রেরণ করেন এবং মুল সাজাপ্রাপ্ত আসামীকে দ্রুত আইনের আওতায় আনার জন্য পুলিশ নির্দেশ দেন। সাজাপ্রাপ্ত আসামীরা হলেন ভেড়ামারা উপজেলার চাঁদগ্রামের সোনা উল্লাহ এর ছেলে আল্লেক আলী ও ছোট ছেলে মনা। আদালত সূত্রে জানা যায় , ২০০৬ সালে ৩০ শে জুন নিহত হাফিজা খাতুন বাড়ীর পাশে পুকুরে ভোরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। নিখোঁজের আধাঘন্টা পর নিহত হাফিজা খাতুনের লাশ পুকুরে ভাসিতে দেখে পুলিশকে সংবাদ দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন। পরে ময়নাতদন্তের পর জানা যায় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ বিষয়ে আড়াই মাস পরে ভেড়ামারা থানায় নিহতের মামা আসমত আলী নিহতের স্বামীসহ ৬জন বিরুদ্ধে একটি হত্যা মামলা দাযের করে। তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক আবু জাফর মামলাটির তদন্ত শেষে নিহতের স্বামীসহ ৬জনের বিরুদ্ধে ২০০৭ সালের ১৪ এপ্রিলে আদালতে চার্জশীট দাখিল করেন। দীর্ঘদিন ধরে মামলাটি সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত রবিবার এ রায় ঘোষনা করেন।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত