বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০২:০৩ এএম
মোঃ আজিজুর বিশ্বাস,। নড়াইল জেলার লোহাগড়া উপজেলার তালবাড়িয়া গ্রামের আক্তার শেখ এর ছেলে বুলবুল শেখ, শিক্ষা মন্ত্রণালয়ে এর কম্পিউটার অপারেটর হওয়ার সুবাদে বনবিভাগে প্রোজেক্ট ট্রেনিং কেয়ার্ডিনেটর পদে চাকরি দেওয়ার জন্য ৬ লক্ষ টাকা নিয়েছেন,এবং ভুয়া নিয়োগপত্র দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ ও চয়ন এর সূত্রে জানা যায়,লোহাগড়া উপজেলার বাগডাঙ্গা,সারোল, গ্রামের মিলন শেখ এর ছেলে পল্লী চিকিৎসক নয়ন শেখের, শালা ঢাকা নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা রফিকুল ইসলামকে চাকরি দেওয়ার জন্য বনবিভাগে প্রোজেক্ট ট্রেনিং কেয়ার্ডিনেটর পদে ২০২২ সালে চাকরি দেওয়ার জন্য প্রস্তাব দেন বুলবুল শেখ, এবং তিনি শিক্ষা মন্ত্রণালয়ে কম্পিউটার অপারেটর হিসাবে চাকরি করেন বিধায় তিনি বন বিভাগে চাকরি দিতে পারবে বলে জানায়, এরপরে বুলবুল শেখ এর কথা মত গত ১০ এপ্রিল ২০২২ বুলবুল শেখ এর ঢাকার রামপুরা ভাড়ার বাসায় চয়ন, আজিজ, মাওলানা সাকায়েত হোসেন সহ আরও দুইজন গিয়ে বুলবুল এর নিকট ৬ লক্ষ টাকা দেই, এর পরবর্তীতে ১২ এপ্রিল ২০২২ তারিখে বুলবুল শেখ, চয়ন কে খবর দিয়ে রফিকুল ইসলামের নামীয় একটি নিয়োগপত্র দেন,এবং বলেন ওই নিয়োগপত্র নিয়ে ফরেস্ট অফিস আগারগাঁও জয়েন্ট করতে। চয়ন শেখ বলেন বুলবুল এর দেওয়া ওই নিয়োগপত্র নিয়ে আমার শালা রফিকুল ইসলাম উক্ত অফিসে গেলে অফিস কর্তৃপক্ষ জানান ওই নিয়োগপত্রটি সঠিক নয়,এবং সেটি ভুয়া বলে প্রমাণিত করেন অফিস, এ ঘটনার পরে বিষয়টি বুলবুল শেখকে জানানো হইলে বুলবুল শেখ বলেন আপনারা অপেক্ষা করেন আমি দেখতেছি, এ ঘটনার পরে সর্বশেষ চাকরি না হওয়ায় ১১ আগস্ট ২০২২ বুলবুল শেখ চয়ন কে ইসলামিক ব্যাংক পল্টন শাখায় ৫০ হাজার এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড বাঘবের বাজার নারায়ণগঞ্জ শাখায় ৩ লক্ষ ৫০ হাজার টাকা, সর্বমোট ৪ লক্ষ টাকা ফেরত দেয়। আর জানান বাকী ২ লক্ষ টাকা কিছু দিন পরে ফেরত দিবেন বিষয়টি যেন কাউকে না জানানো হয়, কিন্তু ৭মাস পার হয়ে গেলেও দুই লক্ষ টাকা ফেরত দেন নাই বুলবুল শেখ তার কাছে টাকা চাইলে তিনি বিভিন্ন তালবাহানা দেখায়, ভুক্তভোগী চয়ন শেখ আরও বলেন আমি নিরুপায় হয়ে সর্বশেষ লোহাগড়া থানায় ৯ মার্চ ২০২৩ একটি লিখত অভিযোগ করেছি টাকা ফেরত পাওয়ার জন্য। এ ঘটনা ও টাকা দেওয়ার সাক্ষী মাওলানা সাখাওয়াত হোসেন বলেন টাকা দেওয়া জন্য আমি ঢাকায় বুলবুল এর বাসায় গিয়েছিলাম আর ৬ লক্ষ টাকা দেওয়া হয়েছে বুলবুল কে ,মিজানুর রহমান এর সাথে কথা হলে তিনি বলেন চয়ন এর শালার চাকরির জন্য বুলবুলকে ৬ লক্ষ টাকা দেওয়া হয়েছে জানি, বুলবুল চাকরি না দিতে পারায় ৪ লক্ষ টাকা ফেরত দিয়েছে বিভিন্নভাবে, আর বাকি দুই লক্ষ টাকা নিয়ে দীর্ঘদিন বুলবুল ঘুরাচ্ছে, টাকাটা যেভাবে পায় তার অনুরোধ করেন তারা। নাম প্রকাশ্যে কয়েকজন জানান বুলবুল চাকরি দেওয়ার জন্য আরো মানুষের থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন এবিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চাকুরীরত বুলবুল শেখ এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন আমি ব্যস্ত আছি সন্ধ্যার পরে যোগাযোগ করবেন সন্ধ্যার এরপর তাকে মুঠোফোনে ফোন দিলে তিনি ঘটনার সত্যতা অস্বীকার করেন এবং বলেন আমি বরং চয়ন এর কাছে আমরা টাকা পাব ওরা আমার নামে নিউজ করালে আমি ওদের মামলা করবো। এবিষয়ে লোহাগড়া থানার এএসআই মাজাহারুল এর সাথে কথা হলে তিনি বলেন আমি বুলবুল শেখ কে ফোনে বলেছি এসে বিষয়টি মীমাংসার জন্য। মোঃ আজিজুর বিশ্বাস,বিশেষ প্রতিনিধি। মোবাইল ঃ০১৯২০২৮১৭৮৭ /০১৭০৫১৯৩০৩০.
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত