বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০২:০৩ এএম
মোঃ মুকুল হোসেন বিশেষ প্রতিনিধি কুষ্টিয়া ঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের কয়েকজন শিক্ষার্থীকে অতর্কিত ভাবে হামলার অভিযোগ উঠেছে। এতে ভোরের ডাকের সাংবাদিকসহ মোট তিনজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তাদের বিশ্ববিদ্যালয় মেডিকেলে চিকিৎসা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের আয়োজিত ‘অবতরণিকা উৎসব’ চলাকালে এ ঘটনা ঘটে।অভিযোগ সূত্রে জানা যায়, ‘বাংলা মঞ্চে অনুষ্ঠান চলাকালীন ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের সিআর তাসিন ইসলাম রাহিন, রাব্বি ফকির ও ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্টের মোবারক হোসেন আশিকের নেতৃত্বে ব্যবস্থাপনা, মার্কেটিং ও আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের প্রায় অর্ধশত শিক্ষার্থীরা একত্রিত হয়ে অতর্কিত ভাবে কয়েকজন শিক্ষার্থীর উপর বাঁশ ও লাঠি দ্বারা হামলা চালায়। এরপর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে শিক্ষার্থী রানা আহম্মেদ অভি, মুশফিকুর রহমান ও সাব্বির রহমান শাওনসহ ৩জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। আহত শিক্ষার্থী মুশফিকুর রহমান বলেন, ‘অনুষ্ঠান চলাকালীন হুট করেও আমাদের উপর পরিকল্পিত অতর্কিত হামলা চালায়। আমরা কিছু বুঝে উঠার আগেই তারা বাশ ও লাঠি দ্বারা আমাদের মারধর করে পালিয়ে যায় । এই হামলা পুরোপুরি পূর্ব পরিকল্পিত। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’ এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলের ডা. এস এম শাহেদ হাসান বলেন, ‘আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এখন আপাতত পর্যবেক্ষণে রেখেছি। লাঠি দিয়ে মারার ফলে কয়েকজন ঘাড়ে ও মাথায় গুরুতর আঘাত পেয়েছে। আপাতত ওদের বাসায় পাঠিয়ে দিয়েছি। পরবর্তীতে গুরুতর কিছু দেখলে আমি সদরে হাসপাতালে স্থানান্তর করে দিবো।’ এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মুর্শিদ আলম বলেন, মারামারির ঘটনা শুনেই আমি দ্রুত হাসপাতালে এসেছি। আহতদের পর্যাপ্ত চিকিৎসা দেয়া হয়েছে। ওদের লিখিত অভিযোগ দিয়েছো। লিখিত অভিযোগ অনুসারে তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত