বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০২:০৩ এএম
নইমুল ইসলাম নায়ুম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নকে ঝুকিপুর্ন শিশুশ্রম মুক্ত ইউনিয়ন ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর সিএলএমএস প্রকল্পের সহযোগীতায় লেহেম্বা ইউনিয়ন পরিষদের হলরুমে আনুষ্ঠানিক ভাবে এ ঘোষনা দেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম। সভায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মহিরউদ্দীন ও আব্দুর রশিদ, প্রকোম্বা উচ্চ বিদ্যালয়েরপ্রধান শিক্ষক মাইনুল হক, ইএসডিও'র রাণীশংকৈল সি এল এম এস প্রকল্পের ম্যানেজার আকলিমা বেগম, হরিপুর সি এল এম এস প্রকল্পের ম্যানেজার দেবেন্দ্রনাথ টপ্য প্রমুখ। এসময় শিক্ষক, বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, অভিভাবক, এনজিওকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম বলেন, ইএসডিও’র জরিপ মতে তার ইউনিয়নে ১৯ জন শিশু ঝুকিপুর্ণ শিশু শ্রমের সাথে জড়িত ছিল। তাদের মধ্যে ৯ জনকে স্কুলমুখী, ১০ জনকে অঝুকিপুর্ণ কাজের আওতায় আনা হয়েছে। তার ইউনিয়নে আর নতুন করে কোন শিশু যেন ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত না হয় সেদিকে সকলকে সজাগ থাকার পরামর্শ প্রদান করেন। আলোচনা শেষে অতিথিবৃন্দ শিশু শ্রম মুক্ত শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ তুলে দেন।
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত