বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০২:৪২ এএম
জেলা প্রতিনিধি নোয়াখালী নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চরলক্ষ্মী এলাকায় গরু ব্যবসায়ী দিদারুল আলম বেচু (২০) হত্যাকান্ডের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত আসামিরা হলেন: চরলক্ষ্মী গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে বেলাল হোসেন (২০), একই গ্রামের মাহফুজের ছেলে রাশেদ (৩০), আমিনুল হকের ছেলে মাইন উদ্দিন মিষ্টু (৩২), আবুল হোসেনের ছেলে মহিন উদ্দিন চাঁন মিয়া (২১) ও আবুল কালামের ছেলে লোকমান হোসেন (৩৭)। ১৪ মার্চ মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে হত্যাকান্ডে ব্যবহৃত একটি অত্যাধুনিক ছুরি ও গাছের ডাল। ছিনতাইয়ের সময় বাধা দেওয়ায় বেচুকে হত্যার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। পুলিশ সুপার আরো জানান, গত ৬ মার্চ সোমবার সকালে স্থানীয় ছমিরহাট বাজারে গরু বিক্রি করতে যায় দিদারুল আলম বেচু। সন্ধ্যা ৭টার দিকে একটি অটোরিকশায় বাড়ি ফেরার সময় ৭-৮ জন তার গাড়ির গতিরোধ করে সাথে থাকা টাকা ছিনতাইয়ের চেষ্টা চালায়। এসময় তাদের বাধা ও টাকা দিতে অপারগতা দেখালে প্রথমে গাছের ডাল দিয়ে বেচুর মাথা,কপাল ও চোখ সহ শরীরের বিভিন্ন অংশে আঘাত করে এবং পরে ধারালো ছোরা দিয়ে তার শরীরে জখম করে টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় বেচুকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে ঢাকা একটি মেডিকেলে স্থানান্তর করেন। চিকিৎসাধীন অবস্থায় গত ১০ মার্চ শুক্রবার ভোরে মারা যান বেচু। পুলিশ সুপার বলেন,এই ঘটনায় শুক্রবার নিহতের বড় বোন বাদী হয়ে অজ্ঞাত একাধিক ব্যক্তিকে আসামি করে চরজব্বর থানায় একটি হত্যা মামলা করেন, পরবর্তীতে সোমবার রাত সহ বিভিন্ন সময় অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এই ঘটনার মূল নেতৃত্বদানকারীসহ অপরদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যহত রয়েছে।
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত