বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০২:৪২ এএম
এ এম সাব্বির লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানা প্রতিনিধি: এক হাজার টাকার দু’টি নকল (জাল) নোট রাখার দায়ে মো. খোকন (২৮) নামে এক যুবককে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ২ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। তথ্যসূত্রে জানা যায়, খোকন এ জাল নোট লক্ষ্মীপুরে বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে সংরক্ষণ করে রাখেন। দণ্ডপ্রাপ্ত খোকন গাজীপুর জেলার টঙ্গী থানার আউচপাড়া গ্রামের আজহার উদ্দিনের ছেলে। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জাল টাকাগুলো আসামি বিক্রির উদ্দেশ্যে রেখেছিল। আদালতে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। তিনি জামিনে গিয়ে পলাতক রয়েছে। আদালত ও এজাহার সূত্র জানায়. ২০২১ সালের ১০ অক্টোবর লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের বটতলি এলাকায় এক হাজার টাকার দু’টি নকল নোট নিয়ে স্থানীয়রা খোকনকে আটক করে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ তাকে আটক করে। এসময় তার কাছে থাকা দু’টি এক হাজার টাকার নকল নোট উদ্ধার করা হয়। থানায় গিয়ে নোটগুলো নকল টাকা শনাক্তকরণ মেশিনে পরীক্ষা করে সত্যতা পাওয়া যায়। একইসঙ্গে আসামি নিজেই নোটগুলো বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিল বলে জানায়। পরদিন তার বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আবদুল হান্নান বাদী হয়ে মামলা দায়ের করেন। আসামি নকল টাকা রেখে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-এ ধারায় অপরাধ করেছেন। ২০২২ সালের ২০ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা ও চন্দ্রগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) দুলাল মিয়া আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামির বিরুদ্ধে রায় প্রদান করেন। রামগঞ্জ থানা প্রতিনিধি A M Sabbir
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত