বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৩:৩০ এএম
মোহাম্মদ করিম (বান্দরবান) বিশেষ প্রতিনিধি বান্দরবানে সদর উপজেলার টংকাবতি এলাকায় র্যাবের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও নানা সরঞ্জাম উদ্ধারসহ নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র ৯ জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে । সোমবার (১৩ মার্চ) র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের হল রুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান। গ্রেপ্তারকৃত জঙ্গি সদস্যরা হলেন, ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার পার্বত্য অঞ্চলের প্রশিক্ষণ কমান্ডার দিদার হোসেন চম্পাই, নারায়নগঞ্জ জেলার বাসিন্দা আল আমিন সর্দার, ঢাকা জেলার কামরাঙ্গীর চর এলাকার বাসিন্দা সাইনুন রায়হান, সিলেটে বিয়ানী বাজার এলাকার বাসিন্দা তাহিয়াদ চৌধুরী, একই জেলার শাহপরান এলাকার বাসিন্দা লোকমান মিয়া, কুমিল্লা লাকসামের ইমরান হোসেন, ঝিনাইদহ জেলার বাসিন্দা আমির হোসেন, বরিশাল জেলার বাসিন্দা আরিফুর রহমান ও ময়মনসিংহ জেলার বাসিন্দা শামীম মিয়া। অভিযানকালীন ঘটনাস্থল থেকে আরও ৫-৬ জন জঙ্গি পালিয়ে যায় বলেও জানান র্যাবের এই মুখপাত্র। র্যাবের তথ্য মতে, এ নিয়ে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার বিভিন্ন পর্যায়ের ৫৯ জন সদস্য ও পার্বত্য অঞ্চল থেকে ৩৬ জন এবং পাহাড়ে বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ১৭ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য, গত বছর অক্টোবর থেকে বান্দরবানে রুমা ও রোয়াংছড়ির গহিন এলাকায় নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া ও পাহাড়ে বম পার্টি হিসেবে পরিচিত বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট সদস্যদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনি।
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত