ঠাকুরগাঁওয়ে লতিফুন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন

sub-editor    ০৮:৫৪ পিএম, ২০২৩-০৩-১৩    36

ঠাকুরগাঁওয়ে লতিফুন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন

মোঃফাহিম হোসাইন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেন, বিএনপি-জামায়াত একটি উশৃংখল রাজনৈতিক দল। তাদের কাজই হচ্ছে বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল করা। এদের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে। যাতে করে বিএনপি-জামায়াত দেশের শান্তিপূর্ণ পরিবেশ কোনভাবেই নষ্ট করতে না পারে। সোমবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার শুখানপুকুরী ইউনিয়নের শুখানপুকুরী লতিফুন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ভবনটি ২ কোটি ৩৮ লক্ষ ৮৭ হাজার টাকা ব্যয়ে নির্মান কাজ করেন ঠাকুরগাঁও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। এর আগে শুখানপুকুরী ইউনিয়নের পালপাড়া গ্রামের হাতুরী নদীর উপর ৫০ মিটার একটি ব্রীজ, জাঠিভাঙ্গা এলাকার পাথরাজ নদীর উপর ৩২ মিটার একটি ব্রীজ ও পূর্ব শুখানপুকুরী এলাকার পাথরাজ নদীর উপর ৪০ মিটার একটিসহ তিনটি ব্রীজের উদ্বোধন করেন সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। আর এই তিনটি ব্রীজ ১০ কোটি ১৭ লক্ষ ৮৪ হাজার টাকা ব্যয়ে নির্মাণ কাজ করেন ঠাকুরগাঁও এলজিইডি। রমেশ চন্দ্র সেন বলেন, ক্ষমতায় থাকাকালীন অবস্থায় উন্নয়নের কথা বলে বিএনপি দেশের অর্থ-সম্পদ লুন্ঠন করেছে। এ কারণে বিএনপি দূর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। আর আওয়ামী লীগ জনগণের কল্যাণে উন্নয়ন করে যাচ্ছে। আমাদের উন্নয়নগুলো জনগণের সামনে দৃশ্যমান। আমরা চাই বাংলাদেশের জনগণ সুন্দর ভাবে জীবনযাপন করতে পারে। সে লক্ষ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পুরো বাংলাদেশে উন্নয়নের কাজ চলমান রয়েছে। তিনি বলেন, বাংলাদেশে আওয়ামী ছাড়া কোন দল নেই যে দল দেশের উন্নয়ন করতে পারে। একমাত্র আওয়ামী লীগই হলো উন্নয়নের দল। সকলেই আওয়ামী লীগের সঙ্গে থাকবেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে রমেশ চন্দ্র সেন বলেন, জীবনে সব জায়গা থেকেই জ্ঞান অর্জন করতে হবে। সফল হতে হলে অনেক বাঁধার সম্মুখীন হতে হবে। সফলতার কোনো শর্টকাট পদ্ধতি নেই। তাই বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আগে প্রত্যেক শিক্ষার্থীকে সুশিক্ষিত হতে হবে। শুখানপুকুরী লতিফন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি লাতিফুল খাবীরের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, ঠাকুরগাঁও এলজিইডির নির্বাহী প্রকৌশলী শাহারুল আলম মন্ডল, ঠাকুরগাঁও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বহী প্রকৌশলী মেহেদী ইকবাল, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, শুখানপুকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান, শুখানপুকুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জীবন চন্দ্র ঘোষ, ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আতিকুর রহমান প্রমূখ।

রিটেলেড নিউজ

সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাসা ও দোয়া

sub-editor

সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স্বামীর ভাইকে ঘিরে সন্দেহ, প্রকৃত ঘটনা জানতে তদন্তের দাবি

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত

শোক সংবাদ শোক সংবাদ,   ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু :

শোক সংবাদ শোক সংবাদ,  ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।  নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক হেনস্তার তীব্র নিন্দা জানাই

নড়াইলে সাংবাদিক হেনস্থা  মো গোলাম কিবরিয়া  নড়াইল জেলা :  নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত

অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত

সর্বশেষ