বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৩:৩০ এএম
জাহিদ হোসেন মোল্লা : সালথা: সফলতা কে না চায়! সফলতার আকাঙ্ক্ষা মানুষের সার্বজনীন প্রত্যাশার একটি। এজন্য সফল মানুষের জীবনকথা সবাইকে আকৃষ্ট করে। চরম রোমাঞ্চ ও নাটকীয়তায় ভরা সেসব ইতিবৃত্ত মানুষকে চুম্বকের মতো টানে। শূন্য থেকে কোটিপতি হওয়া এমন সফল মানুষের আখ্যান রূপকথার মতো কোটি কোটি মানুষকে আকৃষ্ট করে। তবে সফলতার গল্পটা পড়তে আগ্রহী হলেও এর পেছনের দুঃসহ পরিশ্রম, কষ্টকর অধ্যাবসায়, কঠোর ধৈর্য ও সুনিপুণ পরিকল্পনার বিষয়গুলো অনেকেই এড়িয়ে যায়। সফলতার পেছনে কষ্ট, পরিকল্পনা ও অধ্যাবসায়ের দীর্ঘ দিবস ও রজনীর কথাগুলো মনে রাখা বা অনুসরণ করাও অসংবেদনশীল অনেক মানুষের পক্ষেই সম্ভব হয় না। এমনই এক যুবক নাম তার সাইফুল ইসলাম, ফরিদপুর জেলার, সালথা উপজেলার ফুলবাড়িয়া গ্রামের এক ঐতিহ্য বাহী পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মাতার এক মাত্র ছেলে। বাবার সহায় সম্পত্তি ভালোই ছিল কিন্তু জীবদ্দশায় সেগুলি ধীরে ধীরে কমতে থাকে। সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিক শেষ করে আর লেখাপড়া করতে পারেননি। কারণ একটাই পারিবার থেকে পর্যাপ্ত সাপোর্ট না পাওয়াতে। ২০১৬ সালে আত্মীয়-স্বজন পরিবার পরিজন কাউকে না জানিয়ে পারি জমান প্রবাসে তথা মালয়েশিয়ায়। অনেক চরাই উত্তরাই পার করে এখন সৃষ্টি কর্তার অশেষ রহমতে কে,পি নামক ইন্ডাস্ট্রির চীপ ফোরম্যান বা চীপ কন্টাক্টটর হিসেবে দায়িত্ব পালন করছেন। আগের হারিয়ে যাওয়া সহায় সম্পত্তি আবার করেছেন। গ্রামের বাড়িতে দ্বিতল ভবন নির্মাণ করেছেন। সর্বপুরী পারিবারিক সার্বিক পরিস্থিতির ব্যাপক উন্নতি সাধন হয়েছে। এছাড়াও অসহায় মানুষের পাশে এসে যতটা সম্ভব সাহায্য করছেন বিভিন্ন সময়ে। অথচ, বড় বা ছোট, কোনও সফলতাই প্রাকৃতিকভাবে আপনা আপনি হাতে চলে এসে ধরা দেয় না। পৃথিবীর বিখ্যাত সফলতম মানুষ থেকে শুরু করে আমাদের চারপাশের প্রাত্যহিক জীবনের সফল মানুষদের দিকে গভীরভাবে তাকালে তাদের সংগ্রামের সেসব বহুমাত্রিক চিত্র উদ্ভাসিত হয়। এজন্যই বলা হয়, ধাপ্পাবাজি, শর্টকাট কিংবা অসততার মাধ্যমে প্রকৃত সফলতা অর্জন করা যায় না। করলেও সেটা স্থায়ী ও টেকসই হয় না। কঠোর পরিশ্রম, অধ্যাবসায় ও সততার মাধ্যমে অর্জিত সফলতাই প্রকৃত সফলতা এবং সেটাই জীবনে স্থায়ীভাবে বিরাজ করে।
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত