বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৩:৩১ এএম
মোঃ মুকুল হেসেন বিশেষ প্রতিনিধি কুষ্টিয়া ঃ কুষ্টিয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় সামস তাবরেজ লিখন (২৭) এবং আব্দুর রউফ (৪৭) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (১২ মার্চ) ভোরে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক সড়কের দবির মোল্লার গেটে এবং সকাল ৯টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবব্রত রায় বিষয়টি নিশ্চিত করেছেন। লিখন কুষ্টিয়া পৌরসভার দেশওয়ালী পাড়া এলাকার বশির আহাম্মেদের ছেলে। এবং কুষ্টিয়া শহর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ছিলেন। অন্যদিকে, আব্দুর রউফ কুমারখালী উপজেলার লাহিনীপাড়া এলাকার মৃত শফিউদ্দিনের ছেলে। স্থানীয় প্রত্যাক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি দেবব্রত রায় জানান, লিখন আজ ভোর সাড়ে ৬টার দিকে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে কুমারখালীর দিকে যাচ্ছিলেন। তিনি কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক সড়কের দবির মোল্লার গেট এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মরিচ ভর্তি স্যালোইঞ্জিনচালিত নছিমন তাকে ধাক্কা দেয়। এতে লিখন মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের ওপর পড়লে তার মাথা থেতলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এদিকে, রউফ মোটরসাইকেল নিয়ে সকাল ৯টার দিকে বাড়ি থেকে কুষ্টিয়া শহরে যাচ্ছিলেন। তিনি কুষ্টিয়া মেডিকেল কলেজের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা এক যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রউফের মৃত্যু হয়। এসময় উত্তেজিত জনতা কিছু সময়ের জন্য কুষ্টিয়া-রাজবাড়ী সড়ক অবরোধ করে রাখে। পরে পরে পুলিশ এসে উত্তেজিত জনতাকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাস এবং নছিমনটিকে আটক করেছে হাইওয়ে পুলিশ।
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত