বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৩:৩২ এএম
মোহাম্মদ করিম বান্দরবান জেলা বিশেষ প্রতিনিধি ঃ- বান্দরবানের আলীকদম মায়ানমার সীমান্তে অবৈধ গরু পাচারকারী এক শ্রমিকের মৃত্যু ও একজন আহত । গরু পাচারকারী ঐ শ্রমিকের মৃত্যু নিয়ে নানান প্রশ্ন উঠেছে সচেতন মহলে। নিহতের পরিবার সুত্রে জানা গেছে , তাকে পরিকল্পতিভাবে হত্যা করা হয়েছে অপর দিকে নিহত শ্রমিকের সহকর্মী বদি আলম বলছেন, ওই যুবক গাছ পড়ে মারা গেছেন। তবে গরু পাচারকারীদের এই দাবিকে ‘নাটক’ বলছে নিহতের পরিবার। নিহত মিসবাহ উদ্দিন নয়াপাড়া ইউনিয়নের ইছহাক কারবারি পাড়ার বাসিন্দা মহিউদ্দিনের ছেলে । আহত গিয়াস উদ্দিন নয়াপাড়া ইউনিয়নের ইছহাক সর্দার পাড়ার বাসিন্দা মৃত জাকের আহাম্মদের পুত্র। আজ শনিবার সকালে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এর আগে ভোর রাতে কুরুকপাতা ইউনিয়নের দড়ি পাড়াস্থ এলাকায় ওই শ্রমিকের মৃত্যু ঘটে। আরেক শ্রমিক আহত হন। নিহত মিজবাহ উদ্দিনের সাথে গরু শ্রমিক বদি আলম বলেন,মায়ানমার অবৈধ চোরাই পথে আসা গরু দড়ি পাড়া থেকে নাইক্ষছড়ি মসল্লাপাড়া নিয়ে যাওয়া জন্য চুক্তি ভিত্তিক শ্রমিক হিসেবে আমরা ১০ জন যায়। ভোর রাতে দড়ি পাড়া পাহাড়ি পথ দিয়ে মসল্লা পাড়া নিয়ে যাওয়ার সময় চারটি গরু খাদে পড়ে যায়। সেগুলো উপরে তেলার সময় শুকনো গাছ পড়ে মিসবাহ উদ্দিন ও গিয়াস উদ্দিন আহত হয়। পরে তাদের নৌকা যোগে আনার সময় নৌকাতে মিসবাহ উদ্দিন মারা যায়। নিহতের বাবা মহিউদ্দিন বলেন,আমার ছেলেকে হত্যা করা হয়েছে, গাছ পড়লে শরীরে এক পাশ থেতলে যাবে কিন্তু আমার ছেলের সারা শরীরে আঘাতের চিহ্ন আছে। আর আমার নিহত ছেলেকে নিয়ে যারা এসেছে তাদের কথাবার্তা সন্দেহ জনক। নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃকফিল উদ্দিন বলেন,আমি সঠিক ভাবে কিছু বলতে পারছি না তবে আঘাতে চিহ্ন দেখে ধারণা করছি আঘাতের চিহৃগুলো দায়ের কোপ হতে পারে। লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে পুলিশ, ময়নাতদন্তের পর পরিষ্কার হবে হত্যা নাকি দূর্ঘটনা। এবিষয়ে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করলে মোবাইলে সংযোগ পাওয়া যায়নি।
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত