বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৪:২০ এএম
নইমুল ইসলাম নায়ুম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নে মাদক, জুয়া, বাল্যবিবাহ, আত্মহত্যা, কিশোরগ্যাং, অজ্ঞান পার্টি, জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ, নারী নির্যাতনসহ নানা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলার দুওসুও ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের স্বেচ্ছসেবক লীগের সভাপতি দবিরুল ইসলামের আয়োজনে কোয়াটোল চৌরঙ্গী স্কুল মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথির বক্তব্যে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম বলেন, পুলিশ সব সময় জনগণের পাশে আছে। তাই বালিয়াডাঙ্গী উপজেলায় যে কোন ধরণের অপরাধ হওয়ার সম্ভবনা বা কোন অপরাধীকে চিহ্নিত করতে পারলে সবার আগে পুলিশকে জানাবেন। তাহলে আমরা সহযোগীতা করতে পারব। অপরাধ নির্মূলে সকলের সহযোগিতা প্রয়োজন। তাই পুলিশকে তথ্য দিয়ে নিজের গ্রামকে অপরাধ মুক্ত করুন। তিনি আরও বলেন, কোন অপরাধী অপরাধ করলে তাকে কখনও ছাড় দেওয়া হবে না।
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত