বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৪:২০ এএম
মোঃ আজিজুর বিশ্বাস,বিশেষ প্রতিনিধি।
ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন, প্রতিপাদ্যে নারী দিবস উদযাপন করেছে নড়াইল জেলা পুলিশ। বুধবার (৮ মার্চ) একটি র্যালি বের হয়ে নড়াইল পুরাতন বাস টার্মিনাল থেকে শহরের বিভিন্ন সড়ক ঘুরে র্যালিটি নড়াইল সদর থানায় এসে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় নড়াইল পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন বলেন, নারী দিবস হচ্ছে সকল ক্ষেত্রে বৈষম্যহীনভাবে নারীর অর্জনকে স্বীকৃতি ও মর্যাদা দেওয়ার দিন। এ দিনে নারীরা তাদের অধিকার আদায়ের জন্য দীর্ঘ সংগ্রামের ইতিহাসকে স্বরণ করে এবং ভবিষ্যতের পথ পরিক্রমা নির্ধারণ করে, যাতে আগামী দিনগুলো নারীর জন্য আরও সম্ভাবনাময় হয়ে ওঠে। পুলিশ সুপার আরও বলেন, নারীদের প্রতি সব ধরনের বৈষম্য রোধে সকলকে এগিয়ে আসতে হবে। নারীর প্রতি সহিংসতা রোধ, নারী-পুরুষের সম-অধিকার নিশ্চিত করা এবং নারীদের প্রতি যেকোনো ধরনের অপরাধ নিয়ন্ত্রণ ও নির্মূলে নড়াইল জেলা পুলিশ সর্বদা জনগণের পাশে থাকবে। এসময় তিনি নারীদের মেধা-মনন, চিন্তা-চেতনা ও শিক্ষা-দীক্ষাকে কাজে লাগিয়ে সৃজনশীল প্রযুক্তির উদ্ভাবনের মাধ্যমে নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় একটি বৈষম্যহীন সুখী-সমৃদ্ধ জাতি ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা,উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম, নড়াইল যুব মহিলা-লীগের সভাপতি সঞ্চিতা হক রিক্তা, সাধারণ সম্পাদক অ্যাড. মিলি সিদ্দিক, সহ-সভাপতি ফাতেমা খানম সুমি, যুগ্ম সম্পাদক ফারহানা ইয়াসিন ইতিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীরা, এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা। মোঃ আজিজুর বিশ্বাস,বিশেষ প্রতিনিধি। মোবাইল ঃ০১৯২০২৮১৭৮৭ /০১৭০৫১৯৩০৩০
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত