সংবাদ শিরোনাম

জ্বালানি সংকটের মধ্যেই তীব্র শীতে কাঁপছে জার্মানি

sub-editor    ০১:১২ পিএম, ২০২২-১২-১৭    16

জ্বালানি সংকটের মধ্যেই তীব্র শীতে কাঁপছে জার্মানি

ইউক্রেন যুদ্ধের জেরে জার্মানিসহ ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া। এতে তীব্র জ্বালানি সংকটে আক্রান্ত জার্মানি। বিশেষ করে তীব্র শীতে যখন জ্বালানির চাহিদা তু্ঙ্গে ঠিক সেই মুহূর্তে তেল ও গ্যাসের সংকট ব্যাপকভাবে পীড়া দিচ্ছে জার্মান পরিবারগুলোকে।জ্বালানি সংকটের প্রভাব পড়েছে জার্মানির ঘরে ঘরে। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার আগে নিজেদের চাহিদার অধিকাংশ তেল ও গ্যাসই রাশিয়া থেকে আমদানি করতো দেশটি।

ফায়ারপ্লেসে কাঠ ও কয়লা পুড়িয়ে তীব্র শীত থেকে বাঁচার চেষ্টা করছে অনেক জার্মান পরিবার। অথচ স্বাভাবিক সময়ে শীতে ঘর গরম করতে গ্যাস কিংবা ইলেক্ট্রিক হিটার ব্যবহার করতেন তারা।

জার্মান খামার মালিক হোলগার লিস্টের বাড়িতে ফায়ারপ্লেস থাকলেও এতদিন তা ব্যবহার হতো খুবই কম। তবে জ্বালানি সংকটের সময় শীত কাটাতে তার সহায় হয়ে দাঁড়িয়েছে এই ফায়ারপ্লেসই। গ্যাস ও বিদ্যুতের খরচ বাঁচাতে এই ফায়ারপ্লেসে কাঠ ও কয়লা পুড়িয়ে ঘর গরম রাখছেন তিনি।

হোলগার লিস্ট বলেন, ‘আগে আমরা গ্যাস দিয়েই ঘর গরম করতাম। কিন্তু এখন এর দাম অনেক বেড়েছে। তাই ঘর গরম করতে আমরা কয়লা এবং কাঠের ওপর নির্ভর করছি। গ্যাসের দাম বেড়েছে ১৬ গুণ। কাঠের দামও বেড়েছে আগের থেকে চারগুণ।’

এদিকে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সময় জার্মানিতে হু হু করে বাড়ছে কাঠ ও কয়লাভিত্তিক ফায়ারপ্লেসের চাহিদা। অনেকেই তাদের বাড়িতে স্থাপন করছেন নতুন ফায়ারপ্লেস ও স্টোভ। এতে কপাল খুলেছে কাঠ-কয়লার ফায়ারপ্লেস নির্মাণ প্রতিষ্ঠানের ম্যানেজার এরিক পাবোর। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই তার ফায়ারপ্লেস তৈরির অর্ডার বেড়েছে কয়েকগুণ।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি চোখ রাঙাচ্ছে বড়দিনের উৎসবেও

এরিক পাব বলেন, ‘এ বছর আমাদের ব্যবসা ব্যাপকভাবে বেড়েছে। সবাই ঘর গরম করতে বাড়িতে ফায়ারপ্লেস বসাচ্ছে। কারণ গ্যাস ও বিদ্যুৎ না থাকলেও এর সাহায্যে কাঠ ও কয়লার আগুনে ঘর গরম রাখতে পারছেন তারা।’

তবে জার্মানির এ জ্বালানি সংকট শুধু মানুষের ঘর গরম করার ব্যয়ই বাড়ায়নি, বরং শিল্প ও কৃষি উৎপাদনের প্রায় প্রত্যেকটি ধাপে যোগ করছে বাড়তি খরচ।

হোলগার লিস্টেরর মতো জার্মান খামারি ও কৃষকদের জন্য জ্বালানি সংকট তৈরি করেছে বাড়তি ব্যয়ের বোঝা, যা সামাল দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন তারা। লিস্ট তার খামারে শূকর পালন করতেন। কিন্তু জ্বালানির খরচ বেড়ে যাওয়ায় শূকর পালনে লোকসান গুনতে হচ্ছে তাকে।

খরচ সামাল দিতে না পেরে শূকরের পালের আকার কমিয়ে এনেছেন তিনি। হোলগার বলেন, ‘আমাদের খামারের ব্যবসা সংকুচিত হচ্ছে। অনেক খামারিই দেউলিয়া হয়ে গেছে। বেড়ে যাওয়া খরচ সামাল দিতে পারছেন না তারা। তবে সবচেয়ে খারাপ দিক হলো দিন দিন খরচ বাড়লেও আমাদের সামনে বিকল্প কোনো উপায় নেই।’

এদিকে, শুধু জার্মানির গ্রামীণ এলাকার জনগণই, এমনকি মিউনিখের মতো বড় শহরগুলোর মানুষ ঘর গরম করতে ব্যবহার করছেন কাঠ ও কয়লাভিত্তিক ফায়ারপ্লেস কিংবা স্টোভ।

বাড়ি নির্মাণের ত্রিশ বছর কেটে গেলেও এতদিন কাঠ কিংবা কয়লার ফায়ারপ্লেসের কোনো প্রয়োজনীয়তা অনুভব করেননি জার্মানির অন্যতম বৃহত্তম নগরী মিউনিখের বাসিন্দা মোলার পরিবার। কিন্তু এ বছর জ্বালানি সংকটের মুখে নিজেদের বাড়িতে ফায়ারপ্লেস বসিয়েছেন তারা। মূলত বাড়তি গ্যাস ও বিদ্যুতের বিল সামাল দিতে না পেরেই এ পথ বেছে নিয়েছে বলে ইউরোনিউজকে জানিয়েছেন তারা।

মোলার দম্পতির কর্তা জার্ড মোলার বলেন, আগে তাদের বছরে গ্যাসের বিল আসতো ৮শ’ ইউরো। আর এখন বছরে খরচ হচ্ছে ২৩শ’ ইউরোরও বেশি।

এ পরিস্থিতিতে ব্যয় কমানোর উপায় হিসেবে কাঠ কয়লার স্টোভ কিংবা ফায়ারপ্লেস ছাড়া আপাতত তাদের কোনো উপায় নেই বলে জানালেন মোলার দম্পতি।

এদিকে, গ্যাস ও বিদ্যুতের সংকটে বিপর্যস্ত জার্মানরা ঘর গরম করতে ব্যাপক হারে কাঠ ও কয়লার দিকে ঝুঁকে পড়ায় বাড়ছে কার্বন নিঃসরণ বৃদ্ধির ঝুঁকি। জ্বালানি হিসেবে কাঠ ও কয়লা পোড়ানো হয় এমন স্টোভের সংখ্যা বর্তমানে জার্মানিতে ১ কোটি ১০ লাখ। জার্মান পরিবেশ সংস্থা জানিয়েছে, কাঠ ও কয়লায় কার্বন নিঃসরণের হার তেল ও গ্যাসের থেকে অনেক বেশি।

রিটেলেড নিউজ

বাঁশখালী একজন দক্ষ ও সাহসী পুলিশ কর্মকর্তা পেয়েছে ওসি রবিউল হকের মাদকবিরোধী তৎপরতায় বৈলছড়িতে স্বস্তি, প্রশংসা স্থানীয়দের

sub-editor

বাঁশখালী একজন দক্ষ ও সাহসী পুলিশ কর্মকর্তা পেয়েছে ওসি রবিউল হকের মাদকবিরোধী তৎপরতায় বৈলছড়িতে স্... বিস্তারিত

সোলাইমান রুবেলকে নিয়ে অপপ্রচার: সত্য যাচাই ছাড়া মন্তব্য না করার আহ্বান

সোলাইমান রুবেলকে নিয়ে অপপ্রচার: সত্য যাচাই ছাড়া মন্তব্য না করার আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমসহ ... বিস্তারিত

সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাসা ও দোয়া

সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স্বামীর ভাইকে ঘিরে সন্দেহ, প্রকৃত ঘটনা জানতে তদন্তের দাবি

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত

শোক সংবাদ শোক সংবাদ,   ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু :

শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু :

sub-editor

শোক সংবাদ শোক সংবাদ,  ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত

সর্বশেষ