বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৫:০১ এএম
রাসেল মাহমুদ,ক্যাম্পাস প্রতিনিধি, রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়ায় একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানের সিদ্দিকবাজারে ‘ক্যাফে কুইন’ নামে সাততলা ভবনের নিচতলায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এসময় পাশাপাশি থাকা দুটি ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনার খবর পেয়ে সোহরাওয়ার্দী কলেজ বিএনসিসির ৬ সদস্যসের একটি টিম উদ্ধার তৎপরতায় এগিয়ে আসেন। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ বিএনসিসি প্লাটুন থেকে সর্বমোট ৬ জন ক্যাডেট অংশগ্রহণ করে। এই উদ্ধার অভিযানে তারা বাংলাদেশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যদের সাথে উদ্ধার অভিযানে অংশগ্রহণ করেন। তারা সবাই রাত ২ টা পর্যন্ত এই কার্যক্রমের সাথে যুক্ত ছিল। এই বিষয়ে ক্যাডেট আন্ডার অফিসার আলভি জানান, BNCC তে আমরা সর্বদা জ্ঞান, শৃংখলা ও স্বেচ্ছাসেবকের মূলমন্ত্রে দীক্ষিত। BNCC থেকে বিভিন্ন ক্যাম্পিং ও প্রশিক্ষণের মাধ্যমে আমাদের ফায়ার সার্ভিস এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি প্রদান করা হয়ে থাকে। এর ধারাবাহিকতায় গতকাল সংগঠিত এই মানবিক দুর্যোগে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ বিএনসিসি প্লাটুনের সম্মানিত পিইউও স্যারের অনুমতিক্রমে ক্যাডেটবৃন্দ সেচ্ছায় এগিয়ে আসে এবং বাংলাদেশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সাথে কাধে কাধ মিলিয়ে কাজ করেছেন। আশা করছি দেশের যেকোনো প্রকার দুর্যোগ ও মানবিক কাজে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ক্যাডেটবৃন্দ সবার আগে এগিয়ে আসবে।
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত