বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৫:০১ এএম
মোহাম্মদ করিম বান্দরবান থেকে ঃ- লামা পৌর সভা এলাকা লামা বাজার , গজালিয়া স্টেশন, উপজেলার লামা সদর, রূপসীপাড়া, ফাঁসিয়াখালী, গজালিয়া, সরই, আজিজনগর, ফাইতং এলাকায় যত্রতত্র গজিয়ে উঠেছে ব্যাঙ্গের ছাতার মতো অর্ধশতাধিক করাত কল। এসব করাত কলের অধিকাংশের লাইসেন্স নেই আর কিছু করাত কলের লাইসেন্স থাকলেও নবায়ন বিহীন। লাইসেন্স কিংবা নবায়ন বিহীন এসব করাত কলের মালিকেরা আইন কানুন তোয়াক্কা না করে চালিয়ে যাচ্ছে অবৈধ কাঠের রমরমা বানিজ্য। এসব করাত কলের মালিকেরা অবৈধ কাঠের বানিজ্যের সাথে সরাসরি ভাবে জড়িত। এসব করাত কলের মালিকেরা লামা ও আলীকদমের এবং বমু সরকারি বনাঞ্চল থেকে প্রতিনিয়ত গামারি,করই, গর্জন, মেহগনি, বেলজিয়াম, একাশিয়া হাইব্রিড, গোদা, গুটগুটিয়া,সেগুন সহ বিভিন্ন বনজ সম্পদ গাছ চোরাকারবারি সিন্ডিকেটের সহায়তা রাতের অন্ধকারে কেটে এনে তাদের অবৈধ করাত কলে এনে চিরাই করে বিনা পারমিটে ঢাকা - চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায় পাচার করে আঙুল ফুলে কলা বনে গেছে। অপর দিকে এসব অবৈধ কারবারে মোটা অংকের চাঁদা আদায় করছে সংশ্লিষ্ট বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারী। যার ফলে এক দিকে বন ভুমি বিরান ভূমিতে পরিনত হচ্ছে সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব। এ ব্যাপারে এলাকার সচেতন মহল ও পরিবেশবাদি একাধিক সংগঠন বাংলাদেশ বনসংরক্ষক প্রধানের জরুরি আশু হস্তক্ষেপ কামনা করছে।
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত