বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৫:০২ এএম
শাহীন গাজী।
ভোলা সদর হাসপাতাল! মার কোমরে ব্যাথা নিয়ে গেলাম । ডাক্তার শহীদুল্লাহ দেখে বললেন, এক্স-রে করাতে ও বেল্ট পরাতে। বলাবাহুল্য যে, আমরা জনতাম না, হাসপাতালের পাশে সেই ডাক্তারের নিজস্ব চেম্বার আছে যেখানে এক্সে-রে করানো হয় । ওয়ার্ডবয় সেইখানে এক্সে-রে করাতে বলেন৷ আমরাও গেলাম। গিয়ে দেখি এর জন্য ২২০০ টাকা চাচ্ছে। দাম বেশি চাওয়াতে আমরা এ্যাপোলো থেকে করালাম মাত্র ৭০০ টাকায়৷ অথচ ওখানে ৩ গুণ বেশি চেয়েছিল৷ যাই হউক তারপর বেল্ট কেনার জন্য ওয়ার্ডবয় আমাদের কাছে চেয়েছিল ১১০০ টাকা । কিন্তু আমরা সেটা কিনেছি ৮০০ টাকায়। এরপর বেল্ট পরানোর জন্য ওয়ার্ডবয় চেয়েছিলো ১১০০ টাকা। কিন্তু বেল্ট আমার মামাতো ভাই পরিয়ে দিয়েছে ফ্রীতে! এটুকুই ছিলো মূল কথা। এখানে দোষের কি আমাদের জানা নেই। যতটুকু দোষ মনে হচ্ছে যে, ডাক্তারের চেম্বার থেকে এক্স-রে করাইনি। কিন্তু আমরা জানতামইনা সেটা ডাক্তারের নিজস্ব৷ তারপর থেকেই শুরু হলো ডাক্তার আর ওয়ার্ডবয়ের পাগলামি। পরের দিন ডাক্তার আসলেন। ওয়ার্ডবয় ডাক্তারকে বললেন, ইনি সেই রুগি। তারপরই ডাক্তার এক্স-রে দেখলেন দেখে বললেন যে কিছুই হয়নি। কোমরে হালকা টান খেয়েছে , এজন্য কোমরে ১০টা ইট বাঁধা লাগবে। (সামান্য ইট বাঁধা আর বেল্ট পরানোর জন্যই ১১শ টাকা চেয়েছে ওয়ার্ডবয়) । তারপরের দিন ছিলো শুক্রবার, এর পরেরদিন শনিবার এবং শেষ রবিবারে ডাক্তার আসলেন। কিন্তু সেদিন ওয়ার্ডবয় ডাক্তারকে মায়ের কাছে আসার সাথে সাথেই নিয়ে গেলো, মাকে আর দেখতে দিলো না। তখনই আমাদের সন্দেহ হয় আমরা সিদ্ধান্ত নেই মাকে ঢাকায় নিব৷ এর মধ্যে আমরা এক্স-রে রিপোর্ট নিয়ে ঢাক্তারের কাছে কয়েকবার গেলাম। ঢাক্তার বারবার দেখে বলছিলেন কোনো সমস্যা নাই৷ অথচ মা ব্যাথায় কাতরাচ্ছিলো৷ ৫ দিন হলো কোনো উন্নতি নেই। তারপর গত সমবারে মাকে নিয়ে ঢাকা রওয়ানা দিলাম। পঙ্গু হাসপাতালে গেলাম, ডাক্তার দেখালাম৷ ডাক্তার পূর্বের চিকিৎসা দেখলেন৷ তারপর এক্স-রে দেখলেন (ভোলারটাই) ৷ এক্স-রে দেখে ডাক্তার রেগে আগুন৷ বলেন পাজরের হার ভেঙ্গে গেছে । সেই রুগিকে কি ভাবে কোমরে ইট বাঁধে । সর্বশেষ তিনি যেটা বললেন যে, যে ডাক্তার বেল্ট-ইট বানছে তারে নিয়ে আসুন, তাকে পঙ্গুতে শুইয়ে গলায় ইট বেঁধে শুইয়ে রাখা হবে৷ এই হলো আমাদের ভোলার চিকিৎসা! আল্লাহ হেদায়াত দান করুন।
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত