বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৫:০২ এএম
মোঃ মুকুল হোসেন বিশেষ প্রতিনিধি কুষ্টিয়া ঃ
কুষ্টিয়া কুমারখালীর পান্টি ইউনিয়নের রামদিয়া গ্রামে ভয়াবহ আগুনে ১০ টি বাড়ি ভস্মিভূত হয়েছে। গতকাল (৫-৩-২০২৩ইং তারিখে) সকাল ১০ টার দিকে এই ভয়াবহ অগ্নি দুর্ঘটনা ঘটে। এতে মনোয়ার,ছাল্লেক,তরিকুলসহ অন্তত ১০ জনের বসতবাড়ি, রান্নাঘর ও গোয়ালঘরসহ যাবতীয় মালামাল পুড়ে ভস্মিভূত হয়ে গেছে। এ ঘটনায় আরো নগত টাকাসহ দুইটি বড় ষাঁড় গরু পুড়ে আহত হয়েছে। ক্ষতিগ্রস্থ ব্যক্তিরা দাবি করছেন, গোয়ালঘরের ছাই থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির প্রাথমিক ধারণা করা হচ্ছে। গরু দুইটিকে নামমাত্র মূল্যে বিক্রি করা হয়েছে। ক্ষতিগ্রস্থরা হলেন ওই গ্রামের মনোয়ার হোসেন, তাঁর ছেলে হাফিজুল, আবু তালেব, শরিফুল ও ছাল্লেক, মৃত কেসমত আলীর ছেলে শাজাহান, তরিকুল ও বিপুল, তাইজাল শেখের ছেলে মাসুদ এবং মনোয়ার হোসেনের ছেলে আব্দুস সালাম। তাঁরা পেশায় কৃষক, ভ্যানচালক ও বেসরকারি চাকুরীজীবী। পুলিশ, ফায়ার সার্ভিস ও জানায়, প্রথমে মনোয়ার হোসেনের ছেলে হাফিজুলের গোয়ালঘরের ছাই থেকে আগুন লাগে। এরপর গোয়ালঘর থেকে বসতঘর ও রান্নাঘরে ভয়াবহ আগুন লেগে যায়। খবর পেয়ে স্থানীয় জনতা ও শৈলকূপা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে আটজনের বসতঘর, রান্নাঘর ও গোয়ালঘর এবং ঘরে থাকা সকল মালামাল পুড়ে ভস্মিভূত হয়ে যায়। বর্তমানে রামদিয়া গ্রামের বাতাসে বাতাসে আগুনে পোড়া পোড়া গন্ধ ভাসছে। ক্ষতিগ্রস্থরা সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে ভেঙে পড়েছেন। প্রতিবেশী ও স্বজনরা তাঁদের শান্তনা দিচ্ছেন। ক্ষতিগ্রস্থ বয়োজ্যেষ্ঠ কৃষক মনোয়ার হোসেন (৮০) তিনি বলেন, আমার আর কিছুই নেই। সব পুড়ে ছাই হয়ে গেছে। তাঁর ভাষ্য, গোয়ালঘরের ছাই তাঁদের সর্বশান্ত করেছে। ধান, চাল, টিভি ফ্রিজ, আসবাবপত্রসহ তাঁর প্রায় ৫ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে। মনোয়ার হোসেনের ভ্যানচালক ছেলে হাফিজুল বলেন, তাঁর গোয়ালঘরের ছাই থেকেই আগুন লাগে। প্রথমে তাঁর গোয়ালঘর, তারপর একে একে রান্নাঘরসহ বসতবাড়িতে আগুন লেগে যায়। এতে আমার দুইটি গরু, বসতঘর, রান্নাঘর ও গোয়ালঘরসহ মালামাল পুড়ে প্রায় ৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। মৃত কেসমত আলীর ছেলে বিপুল হোসেন বলেন, তিনি একটি ভেটেরিনারি কোম্পানিতে চাকুরী করেন। আগুনে তাঁর ঘরে থাকা কোম্পানি ওষুধ, নগদ টাকাসহ অনেক আসবাবপত্র পুড়ে গিয়েছে। তাঁর প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রত্যক্ষদর্শী, পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামিউর রহমান সুমন মিয়া বলেন, তাঁর বাড়ির পাশেই এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শতশত স্থানীয় লোকজন, গ্রামবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুইঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করেছেন। ততক্ষণে ৮ - ১০ টা পরিবারের সকল কিছু পুড়ে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতির ধারণা করা হচ্ছে। শৈলকূপা ফায়ার সার্ভিসের পরিদর্শক সঞ্জয় কুমার বলেন, খবর পেয়ে তাঁরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছেন। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট বা গোয়ালঘরের ছাইয়ের আগুন থেকে আগুনের সুত্রপাত হয়েছে। তদন্ত সাপক্ষে ক্ষয়ক্ষতির পরিমান পরে বলা যাবে।
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত