বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৫:৩৩ এএম
মোঃ মুকুল হোসেন বিশেষ প্রতিনিধি কুষ্টিয়া ঃ কুষ্টিয়ার ভেড়ামারায় আলোচিত শিশু ধর্ষণ মামলার রায় দিয়েছেন আদালত। এ মামলার রায়ে শিশু আসামিকে ৭(সাত) বছরের জন্য আটকাদেশ প্রদান করে শিশু উন্নয়ন কেন্দ্রে আটক রাখার আদেশ দিয়েছেন আদালত। রবিবার (০৫ মার্চ) কুষ্টিয়া শিশু (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম এ রায় দেন। এ মামলায় দন্ডপ্রাপ্ত একমাত্র আসামি হলেন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বামনপাড়া গ্রামের মজনু মালিথার শিশু ছেলে শান্ত মালিথা। ধর্ষণ মামলার এ রায়কে অভিনন্দন জানিয়েছেন কুষ্টিয়ার শিশু অধিকার আন্দোলনের কর্মীরা। আদালত সূত্রে জানা যায়,আসামী শিশু শান্ত মালিথা ২০২০ সালের ২ আগস্ট সন্ধ্যা ৬:৫০ টার দিকে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার বামনপাড়া গ্রামের শিশু শ্রেণিতে পড়ুয়া ৬ বছর বয়সী এক শিশু কন্যাকে লোকচক্ষুর অন্তরালে ডেকে নিয়ে নির্মানাধীন এক বাড়ির পাশের ইট ও বালুর স্তুপের আড়ালে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।এ ঘটনায় ওই কন্যা শিশুর বাবা থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ চার্জসিট দাখিল করার পর রাষ্ট্রপক্ষ সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে শিশু শান্ত মালিথাকে ৭(সাত) বছরের আটকাদেশ প্রদান করে শিশু উন্নয়ন কেন্দ্রে আটক রাখার জন্য আদেশ দেন। কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট কাজী সাইফুদ্দিন বাপী বলেন, "বিচারক বিভিন্ন সময়ে সাক্ষীদের বক্তব্য পর্যালোচনা করেছেন। বাদী-বিবাদীদের সঙ্গে কথা বলেছেন। এর পরও উপযুক্ত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আলোচিত এই রায় দিয়েছেন তিনি। রাষ্ট্রপক্ষ এ রায়ে খুশি।এই রায়ের ফলে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।এতে সমাজে ধর্ষণের ঘটনা কমবে।
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত