বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৫:৩৩ এএম
বিশেষ প্রতিনিধিঃ নাজগীর আহম্মদ আজ ৫ মার্চ গত দুই দিন থেকে চলমান তিন দিন ব্যাপি বরগুনা লোক উৎসব ২০২৩ এর সমাপনী দিন। গত ৩ মার্চ ২০২৩ থেকে আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডঃ শাজাহান এর আহ্বানে, বরগুনা লোক উৎসব উদযাপন পরিষদ ও নাঈম খান ডান্স কোম্পানির উদ্যোগে, পিজুষ চন্দ্র দে ( অতিরিক্ত জেলা প্রশাসক, রাজস্ব ) এর উদ্বোধনী বক্তব্যের মধ্যদিয়ে বরগুনা সার্কিট হাউস মাঠে তিন দিন ব্যাপি " বরগুনা লোক উৎসব ২০২৩ " শুরু হয়েছে। উদ্বোধনী বক্তব্য, বর্ণাঢ্য শোভাযাত্রা, উদ্বোধনী পরিবেশনা, নীলনৃত্য পরিবেশনা, স্থানীয় শিল্পীদের লোকসংগীত পরিবেশনা, স্থানীয় শিল্পীদের লোকনৃত্য পরিবেশনা, রাখাইন নৃত্য, জারিগান, সম্মাননা প্রদান প্রথম দিনের আনুষ্ঠানিকতা ছিলো। আমাদের গ্রাম বিষয়ে ছোটদের ছবি আঁকা, টেকসই উন্নয়নের ক্ষেত্রে সংস্কৃতির ভূমিকা বিষয়ক সেমিনার, বরগুনা সন্তান মীর সাব্বির পরিচালিত চলচ্চিত্র " রাতজাগা ফুল " প্রদর্শনী, ঘুড়ি উড়ানো ও সূর্চিকর্ম প্রতিযোগিতা, হয়লা গীতি ও পুঁথি পাঠ পরিবেশনা, স্থানীয় শিল্পীদের লোকসংগীত পরিবেশনা, স্থানীয় শিল্পীদের লোকনৃত্য পরিবেশনা, কবি জসীমউদ্দিনের " চম্পাবতী " সাধনার, নৃত্যনাট্য পরিবেশনা, সম্মাননা প্রদান। যাত্রাপালা, বাউলগান দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা ছিলো। তৃতীয় দিনের আনুষ্ঠানিকতায় লোকসংগীত ও লোকনৃত্য প্রতিযোগিতা, সাঁঝে ফানুস উড়ানো, স্থানীয় শিল্পীদের লোকসংগীত, স্থানীয় শিল্পীদের লোকনৃত্য, ব্ন্দন কলাকেন্দ্রের পরিবেশনায় নৃত্যনাট্য " মহুয়া পালা " ময়মনসিংহ গীতিকা অবলম্বনে, বরগুনার কৃতি সন্তান, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা মীর সাব্বিরকে সম্মাননা প্রদান, সংগীত শিল্পী ঐশী ও তার দলের পরিবেশনা। উল্লেখ্য, বরগুনায় নানা আনুষ্ঠানিকতায় উদযাপিত হচ্ছে " বরগুনা লোক উৎসব ২০২৩ " মার্চ ৩ থেকে ৫ মার্চ ২০২৩ বরগুনার সার্কিট হাউস মাঠে " বরগুনা লোক উৎসব ২০২৩ " উদযাপিত হচ্ছে। থাকছেন অভিনেতা ও পরিচালক মীর সাব্বির, সংগীতশিল্পী ঐশী ও সিনথিয়াসহ বরগুনার বিশিষ্ট শিল্পীরা। থাকছে স্থানীয় বাংলা ও লোক সংস্কৃতির নানা পরিবেশনা। বাংলার স্থানীয় লোকো সংস্কৃতি ও এর চর্চা ধরে রাখতে এই উদ্যোগ। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং এর কর্মীরাও এই উৎসবের আনুষ্ঠানিকতায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানকে একটি অন্যরকম দৃষ্টিভঙ্গি থেকে দেখছেন। তাদের অনেকেই এই উৎসব উদযাপনকে সাধুবাদ জানিয়েছেন। উৎসবের প্রচারে বরগুনা শহরে মাইকিং হচ্ছে, যার ফলে স্থানীয় অধিবাসীদের মধ্যেও এই উৎসবের একটি অন্য রকম আনন্দ পরিলক্ষিত হচ্ছে।
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত