বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৫:৩৪ এএম
জয়নাল আবেদীন , চকরিয়া প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ার আজিজনগর বিজিবির বাস ও পিকআপভ্যানের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২ জন। শনিবার (৪ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে চকরিয়া উপজেলায় জেলা প্রশাসন গেইট সংগলগ্ন উত্তর হারবাং কলাতলি জিলানী পুকুরের পাশে এই সড়ক দূর্ঘটনাটি সংঘটিত হয়। নিহতরা হলেন,হারবাং ৮ নং ওয়ার্ডের করহুরীপাড়ার মোঃ দানুমিয়ার ছেলে দিনমজুর নজরুল ইসলাম (৩৪) হারবাং কলাতলী রোড়পাড়া ৯ নং ওয়ার্ডের আবুল বাশারের ছেলে দিনমজুর মোহাম্মদ হামিদ উল্লাহ (৩০)হারবাং কলাতলী রোড়পাড়া ৯ নং ওয়ার্ডের মৃত্যু লালমিয়ার ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর ( ২১) হারবাং আশ্রয় প্রকল্প ৭ নং ওয়ার্ডের মোঃ সরোয়ার মেয়ে মায়বিন (১৫) কক্সবাজার ঝিলিংজা ইউনিয়নের দক্ষিণ জোয়ারিয়ানালার ৩ নং ওয়ার্ডের মৃত্যু ছিদ্দিক আহমদ ছেলে মোঃ রাসেল (৩৫) সহ পাঁচজনের মৃত্যু হয় বিষয়টি নিশ্চিত করেন চকরিয়া চিরিংগা হাইওয়ে থানার পুলিশের উপপরিদর্শক খোকন রুদ্র। আহতের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা পিকআপ(লেগুনা) গাড়ির আরোহী ছিলেন।চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ উপপরিদর্শক খোকন রুদ্র বলেন, লোগাগাড়া থেকে একটি মিনি পিকআপ (লেগুনা) মহাসড়কের চকরিয়া উপজেলায় জেলা প্রশাসন গেইট সংগলগ্ন আজিজনগর ১২ নং ব্রীজ নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বিজিবির বাস গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। আরো বিভিন্ন হাসপাতালে তিন জনের মৃত্যু হয় বাকি আরোহীদের অবস্থা আশঙ্কজনক । আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।প্রত্যক্ষদর্শী মোহাম্মদ ওসমান গণি বলেন, পিকআপটি একটি মোটরসাইকেলকে অতিক্রম করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ পরিদর্শক আরও বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ পুলিশ হেফাজতে রয়েছে। নিহত ব্যক্তিদের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে ।
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত