বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৫:৩২ এএম
জাহিদ হোসেন মোল্লা ঃসালথা ঃ ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের কামাইদিয়া গ্রামে অভিযান চালিয়ে অবৈধভাবে ভেক্যু মেশিন দিয়ে মাটি খননের দায়ে তিনজন মাটি ব্যবসায়ীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (২ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে বল্লভদী ইউনিয়নের কামাইদিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক সালথা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সালাউদ্দীন আইয়ুবী। ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সালাউদ্দীন আইয়ুবী বলেন, বৃহস্পতিবার (২ মার্চ) দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের কামাইদিয়া গ্রামের ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে তা বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে । এই সংবাদ পাওয়া মাত্র বল্লভদী ইউনিয়নের কামাইদিয়া গ্রামে এই অভিযান চালানো হয়। এ সময় ফসলি জমির উর্বর মাটি কেটে বিক্রির অপরাধে সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের কামাইদিয়া গ্রামের নরেশচন্দ্র বিশ্বাসের ছেলে সমীর বিশ্বাস, ফরিদপুর সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বিজয় কুমার বিশ্বাসের ছেলে দুর্জয় কুমার বিশ্বাস ও সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের কামাইদিয়া গ্রামের বিল্লাল শেখের ছেলে মো: আব্দুস শুকুরকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন শাহিন, সালথা থানার এস আই ফরহাদ হোসেন প্রমুখ।
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত