বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৫:৩৪ এএম
ভোলা প্রতিনিধি। ভোলার চরফ্যাশনে আলোচিত আব্দুর রশিদ হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আঃ জলিল (৪০), পিতা: মৃত মোতালেব, সাং-রসুলপুর ৩নং ওয়ার্ড, শশীভূষণ থানা, ভোলাকে ঢাকা সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করেছে শশীভূষণ থানার একটি চৌকস টিম। জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলার দিকনির্দেশনায়, শশীভূষণ থানার অফিসার ইনচার্জ জনাব মো: মিজানুর রহমান পাটোয়ারীর তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ভোর ৫ টার দিকে শশীভূষণ থানার এসআই দীপাংকর কর্মকারের নেতৃত্বে এসআই সাজিদুল, এএসআই মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্সের সহায়তায় ঢাকা সদরঘাট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন। উল্লেখ্য- গত ২০১৩ সালের ৩০ মে সন্ধ্যায় জমি নিয়ে বিরোধের জের ধরে উপজেলার দক্ষিণফ্যাশন গ্রামের কর্তারহাট বাজারে নিজ বাড়ির সামনে আব্দুর রশিদকে কুপিয়ে হত্যা করে আঃ জলিল। এ ঘটনায় আব্দুর রশিদের ভাই মো. হানিফ বাদী হয়ে আঃ জলিলসহ ১৮ জনকে আসামি করে চরফ্যাশন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন । বিজ্ঞ আদালত দীর্ঘ ৭ বছর মামলাটি পর্যালোচনা করে স্বাক্ষ্যপ্রমাণ ও যুক্তিতর্ক শেষে গত ২০২০ সালের ১৫ নভেম্বর ১৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। বৃহম্পতিবার (২ মার্চ) সকালে গ্রেফতারকৃত আসামী আঃ জলিলকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত